ছবি : সংগৃহিত
সারাদেশ

শিবগঞ্জে গ্রীষ্মকালীন ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৫০তম গ্রীষ্মকালীন জাতীয় আন্ত: স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

আরও পড়ুন: টঙ্গীবাড়িতে কৃষি জমির মাটি কেটে চলছে ভরাট

শনিবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা আন্ত: স্কুল, মাদ্রাসা ও কারিগরি প্রতিযোগিতা কমিটি আয়োজিত উপজেলা স্টেডিয়ামে পায়রা উড়িয়ে এই ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল এমপি।

এ সময় তিনি বলেন, সমাজে মাদকের বিরুদ্ধে তারুণদের ঐক্যবদ্ধ থাকতে হবে। মাদককে ঠাঁই দেওয়া যাবে না। খেলাধুলা তরুণদের মাদক থেকে দূরে রাখে। তাই স্মার্ট বাংলাদেশ গড়তে পড়াশোনা ও খেলাধুলার বিকল্প নেই।

আরও পড়ুন: বাস চাপায় পথচারী নিহত

তিনি আরও বলেন, আজকের তরুণরা আগামী বাংলাদেশের কান্ডারি। সেই বাংলাদেশের নেতৃত্ব দিতে তরুণদের প্রস্তুত হতে হবে। শিক্ষা-দীক্ষায়, খেলাধুলায় হতে হবে সেরা। একমাত্র খেলাধূলাই পারে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে। আগামীর বাংলাদেশ হবে তারুণ্যদীপ্ত বাংলাদেশ।

সকল শিক্ষার্থীদের মাঠে খেলাধুলা করতে আহ্বান জানিয়ে ডা. শিমুল এমপি বলেন, দেশকে এগিয়ে নিতে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার কোনো বিকল্প নেই। জননেত্রী শেখ হাসিনার সরকার যেভাবে দেশের অর্থনৈতিক উন্নয়নে কাজ করে যাচ্ছে এর ধারাবাহিকতা ধরে রাখতে আগামী জাতীয় নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে।

আরও পড়ুন: বেনাপোলে একটি ঘর থেকে ১৮টি ককটেল উদ্ধার

উদ্বোধনী খেলায় ২-০ গোলে মধ্য বিনোদপুর দাখিল মাদ্রাসা দলকে হারিয়ে জয়লাভ করে চৈতন্যপুর উচ্চ বিদ্যালয় দল।

প্রতিযোগিতায় ৫৯টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন ও একাডেমিক সুপারভাইজার মুরশিদুল আলমসহ অন্যরা।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা