ছবি: সংগৃহীত
সারাদেশ

যুবককে পেটানোয় ইউপি সদস্য আটক

জেলা প্রতিনিধি: কুমিল্লার বরুড়া উপজেলায় চুরির অভিযোগে বাড়ি থেকে ডেকে এনে এক যুবককে গাছের সাথে রশি দিয়ে বেঁধে উল্টো করে ঝুলিয়ে নির্যাতনের ভিডিও গণমাধ্যমে ভাইরাল হয়েছে।

আরও পড়ুন: চট্টগ্রামে পাহাড় ধস, শিশুসহ নিহত ২

শনিবার (২৬ আগস্ট) কুমিল্লার বরুড়া উপজেলার ভাউকসার ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চোত্তাপুকুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

পরে দুপুর থেকে ৫৯ সেকেন্ডের ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ে। নির্যাতিত আব্দুল হান্নান ঐ এলাকার আব্দুল জব্বারের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে বরুড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন জানান, সন্ধ্যায় অভিযান চালিয়ে ঐ ইউপি সদস্যকে আটক করা হয়েছে।

আটককৃত জহিরুল ইসলাম ঐ ওয়ার্ডের ইউপি সদস্য।

আরও পড়ুন: ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

ভাইরাল হওয়া ৫৯ সেকেন্ডের ঐ ভিডিওতে দেখা যায়, একটি চুরির ঘটনার বিচারের নামে আবদুল হান্নান নামে এক যুবককে দুই পা বেঁধে মাথা নিচের দিকে করে গাছের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে। রশি দিয়ে দুই পা বাঁধা ঝুলন্ত ঐ যুবকের মাথার অংশ দোকানের সামনের একটি ড্রেনের ওপর মাটির সাথে রয়েছে।

ইউপি সদস্য জনসম্মুখে তাকে লাঠি দিয়ে মারছেন। সেই দৃশ্য স্থানীয়রা দাঁড়িয়ে দেখছেন। হান্নান নিজেকে বাঁচানোর জন্য বারবার চিৎকার করলেও তাকে রক্ষায় কেউ এগিয়ে আসেনি।

আরও পড়ুন: কানাডায় বাংলাদেশি ব্যবসায়ী নিহত

স্থানীয়রা বলেন, গত শুক্রবার (২৫ আগস্ট) রাতে চোত্তাপুকুরিয়া এলাকার একটি দোকানে চুরির ঘটনা ঘটে। স্থানীয়রা বিষয়টি ইউপি সদস্যকে জানান।

পরে শনিবার সকালে সন্দেহভাজন হিসেবে ঐ যুবককে চোত্তাপুকুরিয়া মার্কেটের সামনে ডেকে নিয়ে আসেন তিনি এবং সেখানে তাকে দড়ি দিয়ে বেঁধে উল্টো করে গাছের সাথে ঝুলিয়ে মারধর করেন।

আরও পড়ুন: মৌলভীবাজারে ১৪ ঘণ্টা গ্যাস বন্ধ

স্থানীয়রা এ দৃশ্যটি মোবাইলে ভিডিও করে ফেসবুকে পোস্ট করে। দুপুরের দিকে ভিডিওটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

ওসি ফিরোজ হোসেন জানান, ভিডিওটি ভাইরাল হওয়ার পর অভিযান চালিয়ে অভিযুক্ত ইউপি সদস্য জহিরুলকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সান নিউজ/এমএ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা