প্রতীকী ছবি
সারাদেশ

স্ত্রী-ছেলেকে ছুরিকাঘাতে হত্যা

জেলা প্রতিনিধি : রাজশাহীর তানোর উপজেলায় স্ত্রী ও ছেলেকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে আলি উদ্দিন (৩২) নামের এক মাদকাসক্ত যুবকের বিরুদ্ধে।

আরও পড়ুন : বৃদ্ধার গলা কাটা মরদেহ উদ্ধার

শনিবার (২৬ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পাঁচঅন্দর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নিপা খাতুন (২৫) ও তার ছেলে মো. নুর (৬)। এ ঘটনায় অলিউলকে স্থানীয়রা গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম জানান, আলি উদ্দিন মাদকাসক্ত ছিলেন। একবছর আগে নিপা স্বামীর বিরুদ্ধে কোর্টে মামলা করে বাবার বাসায় অবস্থান করছিলেন। তাদের এখনো বিবাহ বিচ্ছেদ হয়নি। শনিবার বিকেলে ছেলেকে দেখার নাম করে আলি উদ্দিন শ্বশুরবাড়িতে যান। তখন বাড়িতে কেউ ছিলেন না। ফাঁকা বাসায় স্ত্রী নিপা ও পরে ছেলেকে ছুরিকাঘাতে হত্যা করে আলি।

আরও পড়ুন : দিনাজপুরে দোকানিকে পিটিয়ে হত্যা

তিনি আরো জানান, ময়নাতদন্তের মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীরা আলি উদ্দিনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা