সারাদেশ
পাবিপ্রবি 

ভবন থেকে পড়ে ২ শ্রমিক নিহত

জেলা প্রতিনিধি : পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন একটি ছাত্রাবাসে কাজ করার সময় দড়ি ছিঁড়ে নিচে পড়ে ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে একজন।

আরও পড়ুন : ঠাকুরগাঁওয়ে চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ১

শুক্রবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৯ টার দিকে বিশ্ববিদ্যালয় শেখ রাসেল নির্মাণাধীন হলে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের বাগানপাড়া চর বাসুদেরপুর গ্রামের আজিজুর রহমানের ছেলে তুহিন হোসেন (২৫) ও রাজশাহীর গোদাগাড়ি উপজেলার বিগ্রাম ঘন্টি গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে আসাদুল আলী (৩৫)।

আহত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জের চরঅনুপনগর পশ্চিমপাড়া গ্রামের নয়ন আলীর ছেলে রবিউল আওয়াল (৩০)। তারা সবাই এনএন হুদা কনস্ট্রাকশন লিমিটেডের অধিনে শ্রমিকের কাজ করতেন।

আরও পড়ুন : বাগেরহাটে ট্রাকচাপায় নিহত ৩

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কামাল হোসেন জানান, শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন শেখ রাসেল হলের বাইরের অংশে শ্রমিকেরা দঁড়ি ঝুঁলিয়ে প্লাস্টারের কাজ করছিলেন। এ সময় আকষ্মিকভাবে দঁড়ি ছিঁড়ে নিচে পড়ে যায় ৩ জন নির্মাণ শ্রমিক।

গুরুতর আহত অবস্থায় তাদের স্থানীয়রা পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ১ জনকে মৃত ঘোষনা করেন। বাকি দু'জনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথে একজন মারা যায়।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের ছুটির দিনে আমি ক্যাম্পাসে ছিলাম না। লোকমুখে শুনেছি। বিস্তারিত ঘটনাস্থলে যাওয়ার পর বলতে পারবো।

আরও পড়ুন : ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ৭

পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত ৩ নির্মাণ শ্রমিককে পাবনা জেনারেল হাসপাতালে আনার পর একজন মারা যায়। বাকি দু'জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পথিমধ্যে আরেকজনের মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহত শ্রমিক রাজশাহীতে চিকিৎসাধীন। ঘটনা তদন্ত করে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন বলেন, ঘটনাটি দু:খজনক। বিশ্ববিদ্যালয়ের অনেকগুলো কনস্ট্রাকশনের কাজ চলছে। প্রকল্পে তাদের নিরাপত্তা বজায় রেখে কাজ করতে বলা আছে। কিন্তু তারপরও কিভাবে ঘটনাটি ঘটলো আমরা তদন্ত করে দেখবো।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা