সংগৃহীত
সারাদেশ

বাগেরহাটে ট্রাকচাপায় নিহত ৩

নিজস্ব প্রতিনিধি: বাগেরহাট জেলার রামপাল উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেলের ৩ জন আরোহী নিহত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ৭

নিহতরা হলেন, বাগেরহাটের রামপাল উপজেলার শংকরনগরের বাশারের ছেলে এনামুল (২৬), বেলাই ব্রিজ এলাকার মোতাচ্ছেরের ছেলে আরিফ (২৭) ও ফকিরহাট উপজেলার লকপুর এলাকার শুক্কুরের ছেলে সাইদুল (১২)।

মোংলা ইপিজেড ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো.আরবেজ আলী ও প্রত্যক্ষদর্শী মোংলার প্রাইভেটকার চালক মো. সোলায়মান বলেন, বেলাই ব্রিজ ও তেঁতুলিয়া ব্রিজের মাঝামাঝি এলাকায় ডেলটা এলপিজি ফ্যাক্টরির সামনে রাত পৌনে ৯টার দিকে মোংলা থেকে খুলনাগামী একটি ট্রাক সেখানকার ১ মোটরসাইকেলকে চাপা দেয়।

আরও পড়ুন: সিরিয়াল নিতে অতিরিক্ত ২ হাজার টাকা

এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের ৩ আরোহী নিহত হন। ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পেয়ে মরদেহ উদ্ধার করে রাত সোয়া ১০টার দিকে কাটাখালী হাইওয়ে পুলিশের নিকট হস্তান্তর করেন। এ ঘটনার পর রাত সোয়া ১০টা পর্যন্ত মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। ফলে সড়কের ২ পাশে যানজটের সৃষ্টি হয়।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আশরাফুল আলম জানান, নিহতরা বেলাই ব্রিজ এলাকার ১ টি চিংড়ি ঘেরের কর্মচারী ছিলেন। বাজার থেকে ঘেরে ফেরার পথে অজ্ঞাত ট্রাকচাপায় মোটরসাইকেলে থাকা এ ৩ আরোহীর মৃত্যু হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা