ছবি-সংগৃহীত
সারাদেশ

মেঘনায় ভেসে এলো মৃত ডলফিন

জেলা প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মেঘনা নদীতে পাঁচ ফুট লম্বা একটি মৃত ডলফিন ভেসে এসেছে।

আরও পড়ুন : রংপুরে ২ শতাধিক নেতাকর্মী শ্রমিকদলে

শনিবার (১৯ আগস্ট) সকালে রামগতির বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা মেঘনায় মৃত ডলফিনটি দেখতে পেয়ে তা উদ্ধার করে। পরে ডলফিনটিকে মাটিতে পুঁতে ফেলে নৌ-পুলিশ।

এ সময় রামগতি উপজেলা মৎস্য অফিসারের প্রতিনিধি মো. রুহুল কবির, উপজেলা লাইভ স্টক অফিসারের প্রতিনিধি আবদুল কাদের মামুন ও উপজেলা ফরেস্ট অফিসারের প্রতিনিধি মো. জাকির হোসেন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : গোপালপুর শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া

বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফেরদৌস আহম্মদ বলেন, নদীতে ভেসে আসা মৃত ডলফিনের অধিকাংশই পচা ছিল। এটির সম্মুখের চোয়াল ভাঙা ছিল। এছাড়া বিভিন্ন অংশের চামড়া পচে খসে পড়েছে। ধারণা করা হচ্ছে ১০ দিন আগে কোনো এক নৌ-যানের পাখার আঘাতে ডলফিনটির চোয়াল ভেঙে যায়। এতে খাবার গ্রহণ করতে না পেরে তার মৃত্যু হয়। পরে বঙ্গোপসাগর থেকে স্রোতে নদীতে ভেসে এসেছে ডলফিনটি।

তিনি আরও জানান, দৈর্ঘ্য প্রায় ৫ ফুট এবং ওজন প্রায় ১২০ কেজি। উপজেলা মৎস্য, প্রাণী সম্পদ ও বন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে ডলফিনটি মাটি চাপা দেয়া হয়েছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা