সারাদেশ

এক হত্যা মামলা থেকে বাঁচতে আরেকটি হত্যা

জেলা প্রতিনিধি : নিজের সন্তানকে হারিয়েই এমনিতেই দিশেহারা। এরপর আবার সন্তান হত্যার আসামিরা তাদের নিজের পিতাকে হত্যা করে মিথ্যা লুটপাটের অভিযোগ দিয়ে তাদের নামে মামলা দেয়ায় হয়রানির মুখে পড়েছেন আক্তার হোসেন ও তাদের আত্মীয়-স্বজনরা। পুলিশি তদন্তে প্রকৃত ঘটনা উঠে আসলেও হয়রানি থেকে রক্ষা পাচ্ছেন না তারা।

এছাড়াও হত্যা মামলা থেকে রক্ষা পেতে ভুক্তভোগীদের বিভিন্ন ভাবে মিথ্যা মামলার হয়রানি ও হুমকি দেয়ারও অভিযোগ উঠেছে। অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় প্রাণভয় ও নানা আশঙ্কার মধ্যে বাস করছেন সিরাজগঞ্জের উল্লাপাড়ার আলিয়ারপুরের আক্তার হোসেন ও তার ভাই মামলার বাদী আব্দুর রশিদ।

আরও পড়ুন : শার্শায় অস্ত্র-গুলিসহ যুবক গ্রেফতার

শনিবার (১৯ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জ শহরের দৈনিক কলম সৈনিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে এসব তথ্য তুলে ধরেন ভুক্তোভোগীরা।

ভুক্তভোগীরা অভিযোগ করেন, জমিজমা বিরোধের জের ধরে মাঠে চাষ করার সময় ২০১৬ সালের ২৩ মার্চ দলবদ্ধ হয়ে আক্তার হোসেন ও আব্দুর রশিদের পরিবারের ওপর হামলা করে একই এলাকার মৃত নেছার আলীর ছেলে দবির, খলিলুর, বাবলু ও শাহাদত এবং তার লোকজন। এসময় আক্তার হোসেনের ছেলে সুজনসহ বেশ কয়েকজনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। আহতদের হাসপাতালে ভর্তি করা হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আক্তার হোসেনের ছেলে সুজন। এঘটনায় চাচা আব্দুর রশিদ বাদী হয়ে দবির, খলিলুর, বাবলু ও শাহাদতসহ ২৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

তারা আরও অভিযোগ করেন, সুজন হত্যা মামলা চলাকালীন ২০১৯ সালের ১৭ নভেম্বর পাশেই তারাশ থানার এলাকার খোলাবাড়িয়ার কালভার্ট এলাকায় সুজন হত্যা মামলার অন্যতম আসামি শফিকুল ইসলামের বাবা ইয়াছিন আলীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সুজন হত্যা মামলার বাদী আব্দুল রশিদ, নিহত সুজনের বাবা আক্তার হোসেনসহ ১১ নাম উল্লেখ্য করে মামলা দায়ের করেন শফিকুল ইসলাম। এতে স্বাক্ষী করা হয় সুজন হত্যা মামলার আসামিদের। ফলে পুলিশের সন্দেহ হলে শফিকুলের চাচাতো ভাই শাহাদৎ এবং ফরিদুল ইসলামকে আটক করে পুলিশ।

আরও পড়ুন : ট্রেনে কাটা পড়ে নিহত ২

আটকের পর জিজ্ঞাসাবাদে নিজের চাচাকে হত্যার কথা স্বীকার করেন তারা। এরপর পুলিশ আদালতে চুড়ান্ত প্রতিবেদন দিলে তাতে নারাজি দেন বাদী শফিকুল ইসলাম। বর্তমানে মামলাটি পিবিআইয়ে তদন্তাধীন রয়েছে। আর লুটপাট, ভাঙ্চুর ও মিথ্যা মামলায় আক্তার হোসেনদের খালাস দেন আদালত। আক্তার হোসেন ও আব্দুর রশিদের খালাস দেয়ার পর আরও বেপরোয়া হয়ে উঠেছেন শফিকুল ইসলাম ও তার লোকজন।

তারা বলেন, এখনও তারা হুমকি দেয় আমাদের ছেলের হত্যা মামলা তুলে নিতে। এলাকায় শান্তিতে বসবাস করতে পারি না। লুটপাট ও ভাংচুরের মিথ্যা মামলা থেকে খালাস পেয়েছি। আর ইয়াছিনকে যে তার ছেলে-ভাতিজারাই হত্যা করেছে সেটি পুলিশের তদন্তে উঠে এসেছে। এরপরই তারা আমাদের ছেলে সুজন হত্যা মামলা প্রত্যাহারের জন্য নানা হুমকি-ধামকি দিয়ে আসছেন। আমরা নিড়িহ মানুষ। সব সময় আতঙ্কে থাকি। আমরা চাই এই হয়রানিমূলক মামলা দ্রুত নিষ্পত্তি হোক।

আরও পড়ুন : ভোলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

সিরাজগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর পুলিশ সুপার মো. রেজাউল করিম বলেন, পুলিশ মামলার চুড়ান্ত প্রতিবেদন আদালতে জমা দিলে মামলার বাদি নারাজি দেন। এর প্রেক্ষিতে আদালত মামলাটি অধিক তদন্তের জন্য পিবিআই কে নির্দেশ দেন।

তিনি আরও বলেন, বর্তমানে মামলাটি পিবিআই তদন্ত করছে। সঠিক তদন্তের স্বার্থে মামলা সম্পর্কে বিস্তারিত বলা যাচ্ছেনা। তবে মামলায় কাউকে হয়রানি করা হচ্ছেনা। সঠিক তদন্তে এ ঘটনায় যাদের সম্পৃক্ত পাওয়া যাবে পিবিআই তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেবে। তবে অপরাধ না করলে তাদের ভয় পাওয়ার কোনও কারণ নেই।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নিহত সুজনের বাবা আক্তার হোসেন, সুজনের চাচা মামলার বাদী আব্দুর রশিদ ও চাচাতো ভাই আবদুল আলিম প্রমুখ।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা