সারাদেশ

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ভোলা প্রতিনিধি : ‘পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে’ এ স্লোগানকে সামনে রেখে ভোলায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

আরও পড়ুন : ব্রিটিশ কলাম্বিয়ায় জরুরি অবস্থা জারি

শনিবার দুপুর ১২ টায় জেলা প্রশাসনের আয়োজনে ও স্বেচ্ছাসেবী সংগঠন রেড ক্রিসেন্ট ভোলা ইউনিট ও বিডি ক্লিন’র সহযোগীতায় কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো: আবু সাঈদ।

এসময় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে কোর্ট মসজিদ এলাকা, পৌরসভা চত্বরসহ বিভিন্ন এলাকায় পরিস্কার পরিচ্ছন্নতা চালানো হয়। একই সাথে জনসাধারণকে ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে অবহিত করা হয়। অভিযানে স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অংশগ্রহন করেন।

আরও পড়ুন : মানুষকে বাঁচানোর রাজনীতি সবার আগে

এনডিসিমো আবু সাঈদ জানান, এসময়ে দেশে ডেঙ্গু রোগ ব্যাপকভাবে বিস্তার লাভ করেছে। সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা, এনজিও, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনসহ সকলের এ রোগ প্রতিরোধে দায়িত্ব রয়েছে। তাই এর জন্য আরো ব্যাপক জনসচেতনতার প্রয়োজন রয়েছে। প্রত্যেকে যার যার অবস্থান থেকে এগিয়ে আসলে এটি নির্মূল করা সম্ভব। বৃষ্টির পানি কোথাও যেন জমে না থাকে। বসতবাড়ির আঙিনা নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। বাড়ির আশপাশের জঙ্গল কেটে পরিষ্কার করতে হবে। ডেঙ্গু প্রতিরোধে সবাই এক সঙ্গে কাজ করলে ভোলা জেলা ডেঙ্গু মুক্ত করা সম্ভব।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক কার্যালয়ের নাজির গৌতম কুমার সিংহ, বাসস এর স্টাফ রিপোর্টার হাসনাইন আহমেদ মুন্না, এম ছিদ্দিকুল্লাহ, রেড ক্রিসেন্ট এর যুব প্রধান সাংবাদিক আদিল হোসেন তপু, উপ- প্রধান সাদ্দাম হোসেন, প্রশিক্ষন বিভাগের প্রধান আব্দুল্লাহ নোমান, বিডি ক্লিন’র জেলা সমন্বয়ক হারুন আর রশিদ শিমুলসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা