ছবি: সংগৃহীত
সারাদেশ
জাতীয় শোক দিবস 

ভোলায় আওয়ামী লীগের আলোচনা সভা  

ভোলা প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ভোলা জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: কক্সবাজারে বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী পালন

মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে ভোলা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ এমপি।

জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- ভোলা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মমিন টুল, সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, পৌর মেয়র মনিরুজ্জামান, ভোলা জেলা আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম নকীব, যুগ্ম-সাধারণ সম্পাদক এনামুল হক আরজু, মো: ইউনুছ, সাংগঠনিক সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, সালাউদ্দিন লিংকন, ভোলা সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ আলী নেওয়াজ পলাশ, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আকতার হোসেনসহ আরও অনেকে।

আরও পড়ুন: মোরেলগঞ্জে জাতীয় শোক দিবস পালিত

অনুষ্ঠানের সঞ্চলনা করেন ভোলা সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো: সিরাজুল ইসলাম। এ সময় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তরা বলেন, বঙ্গবন্ধুর লড়াই ছিল ক্ষুধামুক্ত-দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নের লড়াই। একাত্তরের পরাজিত শক্তি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিকে হত্যার মাধ্যমে আমাদের স্বাধীনতাকে কেড়ে নিতে চেয়েছিলো। কিন্তু তারা তা পারেনি।

তারা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করতে পেরেছে। কিন্তু জাতি ঠিকই বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঘুরে দাঁড়িয়েছে।

আরও পড়ুন: স্বাচিপ’র আয়োজনে আলোচনা সভা

বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ পরিচালনা করছেন বলে জানান বক্তরা। আগামী নির্বাচনে শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বানও জানান তারা।

আলোচনা শেষে পবিত্র ফাতেহা পাঠ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ’৭৫-এর ১৫ আগস্টের কাল রাতে শাহাদাত বরণকারী শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন শ্রদ্ধা নিবেদনকারীরা।

আরও পড়ুন: শোক সভায় নেতাকর্মীদের অনুপস্থিতি

শোক দিবসের সকালে ভোলা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লবসহ জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

পরে জাতির পিতা বঙ্গবন্ধুসহ ’৭৫-এর ১৫ আগস্টের কাল রাতে শাহাদাত বরণকারীদের প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ করেন দলের নেতৃবৃন্দ।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা