ছবি: সংগৃহীত
সারাদেশ

পাবনায় সাঈদীর জানাজা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, পাবনা: পাবনার লষ্করপুরে মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: সাঈদীকে সেবা দেওয়া ডাক্তারকে হুমকি

মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুর সোয়া ২ টার দিকে লষ্করপুরের দারুল আমান ট্রাষ্ট ক্যাম্পাস মাঠে এ জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।

পাবনা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি প্রিন্সিপাল ইকবাল হোসাইনের পরিচালনায় পাবনা ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যাপক মাওলানা আব্দুস শাকুর জানাজা নামাজে ইমামতি করেন।

আরও পড়ুন: শোক সভায় নেতাকর্মীদের অনুপস্থিতি

এর আগে দুপুর থেকেই দলে দলে নেতাকর্মীরা দারুল আমান ট্রাষ্টের মাঠে আসতে থাকেন। কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠে ক্যাম্পাস প্রাঙ্গণ। আবেগ আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন আগত মুসুল্লীরা। জানাজা নামাজে অংশ নিতে আসা নানা বয়সী মানুষের ঢল নামে।

জানাজা নামাজের আগে মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদীর বর্ণাঢ্য জীবন নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন- পাবনা জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল, পাবনা সদর জামায়াতের আমীর আব্দুর রব, ঈশ্বরদী উপজেলা জামায়াতের আমীর যোবায়ের আহমেদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রেজাউল করিম, পাবনা পৌর জামায়াতে আমীর রকিব উদ্দিন প্রমুখ।

আরও পড়ুন: স্বাচিপ’র আয়োজনে আলোচনা সভা

এর আগে মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুর ১ টা ২০ মিনিটে পিরোজপুরের সাঈদী ফাউন্ডেশন এলাকায় জানাজার নামাজে ইমামতি করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ভারপ্রাপ্ত নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। এ দিন বিকেল সোয়া ৩ টার দিকে পিরোজপুর পৌরসভার মাছিমপুর সাঈদী ফাউন্ডেশন প্রাঙ্গণে বড় ছেলে রাফিক বিন সাঈদীর কবরের পাশে দাফন তাকে করা হয়।

প্রসঙ্গত, রোববার (১৩ আগস্ট) বিকেল সাড়ে ৫ টার দিকে বুকে ব্যথা জনিত সমস্যার কারণে দেলাওয়ার হোসাইন সাঈদীকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে প্রথমে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

আরও পড়ুন: মোরেলগঞ্জে জাতীয় শোক দিবস পালিত

পরে রাত ১০ টা ৪০ মিনিটে দেলাওয়ার হোসাইন সাঈদীকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি করা হয়। সেখানে সোমবার (১৪ আগস্ট) রাত ৮ টা ৪০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা