সারাদেশ

টলি চাপায় প্রাণ গেল ব্যবসায়ীর

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচরে হ্যান্ড টলি চাপায় এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : আজও ষড়যন্ত্রে লিপ্ত স্বাধীনতাবিরোধীরা

মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার চর জুবলী ইউনিয়নের পলোবান বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. জয়নাল আবেদীন (৪৫) উপজেলার চরজব্বর ইউনিয়নের চর বাগ্যা গ্রামের সাহাব উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় সমিতির বাজারের একজন মুদি দোকানদার ছিলেন।

আরও পড়ুন : ট্রাম্পকে আত্মসমর্পণের নির্দেশ

স্থানীয় বাসিন্দা ইয়াছিন রনি বলেন, ব্যক্তিগত কাজে জয়নাল দুপুর পৌনে ২টার দিকে নিজের মোটরসাইকেল চালিয়ে পরিষ্কার বাজার থেকে আটকপালিয়ার উদ্দেশ্যে রওনা দেন। যাত্রা পথে তিনি উপজেলার চর জুবলী ইউনিয়নের হারিছ চৌধুরী বাজার থেকে পরিষ্কার বাজার সড়কের পলোবান বাড়ির সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি বালু বোঝাই হ্যান্ড টলি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করে।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, পালিয়ে যাওয়া চালকসহ হ্যান্ড টলি আটকের চেষ্টা চালাচ্ছে পুলিশ। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা