প্রতীকী ছবি
সারাদেশ

স্ত্রীকে হত্যার পর ফাঁস নিলেন যুবক

জেলা প্রতিনিধি : ময়মনসিংহের সদর উপজেলায় এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন : ভোলায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা

মঙ্গলবার (১৫ আগস্ট) বেলা ১১টার দিকে সদর উপজেলার চুরখাই কান্দাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, চুরখাই কান্দাপাড়া গ্রামের আহাম্মদ আলীর ছেলে জুলহাস (২৬) ও তার স্ত্রী অঞ্জনা (২৪)। অঞ্জনা গৌরীপুর উপজেলার খোদাবক্সপুর গ্রামের মো. সুরুজ আলীর মেয়ে।

আরও পড়ুন : ঈশ্বরগঞ্জে জাতীয় শোক দিবস পালিত

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করে জানান, প্রায় ৯ মাস আগে জুলহাস ও অঞ্জনার বিয়ে হয়। এটি তাদের দুজনেরই দ্বিতীয় বিয়ে ছিল। বর্তমানে অঞ্জনা চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর স্বামী নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা