ছবি-সংগৃহীত
সারাদেশ

কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেফতার

জেলা প্রতিনিধি : চট্টগ্রাম নগরীতে কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

আরও পড়ুন : সুবর্ণচরে হরিণ শাবক প্রসব

শুক্রবার (১১ আগস্ট) দুপুর সোয়া দুইটায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‍্যাব-৭।

এরআগে বুধবার (৯ আগস্ট) নগরীর ইপিজেড থানার এম আলী নগর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলো- ইপিজেড থানার সল্টগোলা ক্রসিং এলাকার ফারুক মাঝির ছেলে নুর মোহাম্মদ নয়ন (২৩), ব্যরিস্টার কলেজ রোডের মৃত হানিফের ছেলে সম্রাট (২৩) ও নোয়াখালীর বসুরহাট থানার পাঁচবাড়ী গ্রামের আবদুল হাদির ছেলে রাহাদ (১৭)।

আরও পড়ুন : আখাউড়ায় ট্রেন দুর্ঘটনায় নিহত ৪

র‍্যাব জানায়, গ্রেফতার হওয়া কিশোর গ্যাংয়ের সদস্যরা মূলত চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানা এলাকায় স্থানীয়ভাবে রাস্তায় সংঘবদ্ধ হয়ে মারামারি, ছিনতাই, চাঁদাবাজি এবং এলাকায় প্রভাব বিস্তার করাসহ বিভিন্ন অপকর্মে জড়িত। এ গ্যাংয়ের সদস্যরা প্রকাশ্যে দিন-দুপুরে স্থানীয় এলাকায় ছিনতাই, চাঁদাবাজি, নিজেদের মধ্যে মারামারি, অন্য সাধারণ কিশোরদের মারধর ও প্রাণনাশের হুমকি দিতো, দেশীয় অস্ত্রশস্ত্র প্রদর্শন এবং মাদক সেবন করে থাকে।

আরও পড়ুন : কিশোরকে হত্যা, অটোরিকশা ছিনতাই

র‍্যাব আরো জানায়, গ্রেফতারকৃতরা ডাকাতির উদ্দেশে নগরীর ইপিজেড থানার এম আলী নগর এলাকায় জড়ো হয়। সাধারণ মানুষসহ প্রাত্যহিক চলাচলরত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষদের দেশীয় অস্ত্রের মুখে ভীতি প্রদর্শন করে মূল্যবান জিনিসপত্র, স্বর্ণালংকার, মোবাইল ফোন, নগদ টাকা ছিনিয়ে নেওয়ার উদ্দেশে ওই স্থানে সমবেত হয়েছিল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা বিষয়টি স্বীকার করেছে বলেও জানায় র‌্যাব।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা