সংগৃহীত
সারাদেশ

কক্সবাজারে পানিতে পড়ে ৩ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি: কক্সবাজারের পেকুয়া উপজেলায় খালের পানিতে পড়ে নিখোঁজ দুই ভাই-বোনসহ ৩ শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ আগস্ট) সকালে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন: অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, গ্রেফতার ১

গত বুধবার (৯ আগস্ট) সন্ধ্যায় উজানটিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড়ের ফেরাসিঙ্গা পাড়ার খালের পানিতে ভেসে যায় তারা।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর হায়দার এই তথ্যটি নিশ্চিত করেন।

নিহত শিশুরা হলো, স্থানীয় নুরুল আলমের মেয়ে তাহিদা বেগম (১০), ছেলে আমির হোছাইন (৭) এবং ছাবের আহমদের মেয়ে হুমাইরা বেগম (৮)।

আরও পড়ুন: বোয়ালমারীতে গৃহবধূর আত্মহত্যা

নিহত শিশুদের পরিবারের বরাত দিয়ে উজানটিয়া ইউনিয়নের চেয়ারম্যান তোফাজ্জল করিম বলেন, বুধবার বিকেলে ঐ ৩ শিশু পাশের সাহেবখালী খালে বিহিন্দি জাল মাছ ধরতে গিয়ে সন্ধ্যার দিকে বাড়ি ফেরার পথে তারা সাহেবখালী খালে পড়ে নিখোঁজ হয়। আজ সকাল ৭টার দিকে একই খালে তাদের মরদেহ ভেসে উঠে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা