ছবি : সংগৃহিত
সারাদেশ
শেষ পর্যন্ত র‌্যাব-পুলিশের হাতে গ্রেফতার

৯ মাসের সাজা এড়াতে ৫ বছর পলাতক!

ফেনী প্রতিনিধি: ফেনীর সোনাগাজীতে চেক প্রতারনা ও অর্থ আত্মসাতের ঘটনায় দায়ের করা মামলায় ৯ মাসের সাজা ও ২ লাখ ৬০ হাজার টাকার অর্থদণ্ড পেয়েছিলেন মো. আবুল কাশেম ওরফে আবুল হাশেম (৬০)। সেই সাজা থেকে বাঁচতে তিনি নাম-ঠিকানা পরিবর্তন করে সাড়ে পাঁচ বছর ঢাকায় পালিয়ে ছিলেন। তবে শেষ পর্যন্ত র‌্যাব-পুলিশের কাছে ধরা পড়েছেন।

আরও পড়ুন: মানিকগঞ্জের শিবালয়ে ইয়াবাসহ গ্রেফতার ১

মঙ্গলবার (৮ আগস্ট) বিকেলে উপজেলার কাজীরহাট এলাকা থেকে তাকে র‌্যাব-৭ ও থানা পুলিশ যৌথ অভিযানে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আবুল কাশেম ওরফে আবুল হাশেম উপজেলার বগাদানা ইউনিয়নের আলমপুর এলাকার আবদুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, ২০১৮ সালের চেক প্রতারনা ও অর্থ আত্মসাতের অভিযোগে আবুল কাশেমের বিরুদ্ধে ফেনীর আদালতে মামলা হয়। মামলার পর তিনি আদালতে হাজির না হয়ে গ্রেফতার এড়াতে ঢাকায় আত্মগোপনে চলে যান। দীর্ঘ শুনানি শেষে আদালত আবুল কাশেমকে ৯ মাসের কারাদণ্ড ও ২ লাখ ৬০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

আরও পড়ুন: সাংবাদিক আব্দুর রবের মানবিক আবেদন

সোনাগাজী মডেল থানার এএসআই রিমন চক্রবর্তী বলেন, আদালত থেকে গ্রেফতারী পরোয়ানা পাওয়ার পর আবুল কাশেমের খোঁজে মাঠে নামে র‌্যাব ও পুলিশ। কিন্তু তিনি আত্মগোপনে থাকায় তাঁর কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। গ্রেফতার এড়াতে তিনি প্রায়ই স্থান পরিবর্তন করতেন।

গত কয়েকদিন আগে তাঁকে ধরতে র‌্যাব ও পুলিশ সদস্যরা তাঁর গ্রামের বাড়িতে এবং সম্ভাব্য কয়েকটি স্থানে গিয়ে খোঁজখবর নেন। পরে এক ব্যক্তির মাধ্যমে জানতে পারেন কাশেম টাকা পরিশোধের ভয়ে ঢাকায় আত্মগোপনে রয়েছেন। মাঝে মধ্যে রাতে বাড়িতে এসে আবার ভোর হওয়ার আগে চলে যান।

আরও পড়ুন: শার্শায় ২৭ গৃহহীন পরিবার পেল ঘর

পরে ওই ব্যক্তির কাছ থেকে তার মোবাইল ফোন নম্বর ও ছবি সংগ্রহ করেন। সেই নম্বরের সূত্র ধরে মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাজীরহাট এলাকায় র‌্যাব-পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।

সোনাগাজী মডেল থানার ওসি মো. হাসান ইমাম বলেন, জিজ্ঞাসাবাদ শেষে কাশেমকে আদালতের মাধ্যমে ফেনী কারাগারে পাঠানো হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা