ছবি-সংগৃহীত
সারাদেশ

ট্রাক্টর চালককে কুপিয়ে হত্যা

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে এক ট্রাক্টর চালককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় এক তরুণকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন : আড়াই ঘণ্টা পর নদী থেকে জীবিত উদ্ধার

রোববার (৬ আগস্ট) দুপুর ১টার দিকে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এর আগে, গতকাল শনিবার রাত ১০টার দিকে উপজেলার চরকিং ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের বোয়ালিয়া গ্রামের মধ্য বোয়ালিয়া হর কুমার সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত মিজানুর রহমান (৩৩) একই এলাকার মৃত মোস্তফিজুর‌ রহমান চৌকিদারের ছেলে।

আরও পড়ুন : স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ, গ্রেফতার ৬

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মিজান পেশায় একজন ট্রাক্টর চালক ছিলেন। সে অন্যের জমিতে ট্রাক্টর দিয়ে চাষ দিয়ে জীবিকা নির্বাহ করত। গত কিছু দিন আগে মিজান নিজের এলাকা থেকে গিয়ে অন্য এলাকায় ট্রাক্টর দিয়ে জমি চাষ দেওয়া শুরু করে। এ নিয়ে অন্য ট্রাক্টর চালকদের সাথে তার বিরোধ দেখা দেয়। পুলিশ ধারণা করছে ওই বিরোধের জের ধরে এই হত্যাকান্ড ঘটে।

হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাস বলেন, মিজান তার বাড়ি সংলগ্ন হর কুমার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বসে প্রায় মুঠোফোনে গেম খেলত। গতকাল রাত ১০টার দিকে দুর্বৃত্তরা ওই স্কুল এলাকায় গিয়ে মিজানের ওপর হামলা চালায়। এ সময় তারা মিজানের মাথায় তিনটি কোপ দেয় এবং পিঠে একটি কোপ দিয়ে গুরুত্বর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

আরও পড়ুন : মুন্সিগঞ্জে ট্রলারডুবি, নিহত ৮

ওসি আরও বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একই এলাকার মো.ইব্রাহীম (২১) নামের এক তরুণকে আটক করা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা