সারাদেশ

মুকসুদপুরে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

গোপালগঞ্জ: মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর গ্রামে স্কুলছাত্রী মীম আকতারের (১৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার মওলানা আব্দুল হাই মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী।

মীম আকতার ওই গ্রামের মিলন মুন্সীর প্রথম পক্ষের মেয়ে। গতকাল রোববার (২৩ আগস্ট) সকাল ১০টার দিকে নিজ ঘরের আড়ায় তার ঝুলন্ত মরদেহ দেখতে পান বাড়ির লোকজন। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। আজ সোমবার (২৪ আগস্ট) দুপুরে গোপালগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ওই কিশোরীর ময়না তদন্ত সম্পন্ন হয়।

নিহতের মামা বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার বেতাগা গ্রামের আরমান শেখ জানান, চার বছর আগে মীমের মা মারা গেলে তার বাবা, মিলন মুন্সী ফের বিয়ে করেন। রোববার তিনি খবর পান, তার ভাগ্নি ঘরের বারান্দার আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তখন তিনি ওই বাড়িতে আসেন।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখের মোহাম্মদ যোবায়ের জানান, ‘ওই ছাত্রী সৎমার সংসারে থাকতো। খবর পেয়ে মরদেহ উদ্ধার করি। আজ সোমবার মরদেহের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। রিপোর্ট পাওয়ার পর জানা যাবে, ওই কিশোরী আত্মহত্যা করেছে না কি তাকে হত্যা করা হয়েছে।’

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা