ছবি : সংগৃহিত
সারাদেশ
পুলিশের দাবি

পাওনা টাকার জন্য সজিবকে হত্যা করা হয়েছে

সোলাইমান ইসলাম নিশান: লক্ষ্মীপুরে বিএনপির পদযাত্রা ও আওয়ামী লীগের শান্তি সমাবেশকে কেন্দ্র করে গতকাল দু’পক্ষের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় সজীব নামের এক যুবক নিহত হয়েছেন। এ সময় সাংবাদিক-পুলিশসহ বিএনপির অন্তত ৫০ জন নেতাকর্মী আহত হয়েছেন।

আরও পড়ুন: বাবু চেয়ারম্যানের জামিন না মঞ্জুর

নিহত সজিব হোসেন চন্দ্রগন্জ থানার চর শাহী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মো: আবু তাহেরের ছেলে এবং স্থানীয় কৃষক দল কর্মী।

বুধবার (১৯ জুলাই) এ বিষয়ে লক্ষ্মীপুর পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ।

তিনি বলেন,সজিবকে হত্যার একটি সিসিটিভির ফুটেজ আমরা পেয়েছি। সজিব আহত হয়ে যে বাসায় আশ্রয় নিয়েচে। সে বাসার এক জৈনক ব্যক্তির সাথে আহত অবস্থায় সজিবের কথা হয়েছে।

আরও পড়ুন: জমি দখল করে দোকান নির্মাণের অভিযোগ

সজিবকে জিজ্ঞেস করলে সে ঐ জৈনক ব্যক্তিকে বলে, সে বিয়ে করেছে। তার সাথে পাওনা টাকার জন্য ঘিরে তাকে কুপিয়ে আহত করা হয়েছে। পরে সে অতিরিক্ত রক্তক্ষরণে মারা যায়।

তিনি আরো বলেন, বাকী নিহতদের আমরা হদিস পাইনি,সেটা গুজব।

এদিকে নিহত সজিবের পরিবারের দাবি, সে বিএনপির পদযাত্রায় এসেছে পরিবার কে বলে। একই সাথে তার দাদাও এসেছে। তিনি বলেন, আওয়ামী লীগ ও ছাত্রলীগের লোকজন তাকে মিছিলের শেষ প্রান্ত থেকে নিয়ে কুপিয়ে হত্যা করেছে।

আরও পড়ুন: কক্সবাজার মডেল হাই স্কুল চ্যাম্পিয়ন

এদিকে জেলা বিএনপির আহ্বায়ক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, সজিবের লাশ পুলিশ হাসপাতাল থেকে তার বাসায় জানাজা নামাজ পড়ার জন্য আনতে দেয়নি। পুলিশ ও আওয়ামী লীগ এক সাথে নিহত সজিবের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে।

তিনি আরো বলেন, আগামীকাল সারা বাংলাদেশে সজিব হত্যার ঘটনায় কেন্দ্রীয় কর্মসূচি আসবে। পরবর্তীতে এ্যানির বাসভবনে গায়েবী জানাযা পড়েন জেলা বিএনপির নেতাকর্মীরা।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা