ছবি: সংগৃহীত
সারাদেশ
বিএনপির পদযাত্রা

সড়কে তীব্র যানজট, ভোগান্তিতে যাত্রীরা

নিজস্ব প্রতিনিধি: সরকারের পদত্যাগের ১ দফা দাবিতে আব্দুল্লাহপুরে বিএনপির দ্বিতীয় দিনের পদযাত্রা কর্মসূচির কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিমানবন্দর এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন: বিএনপির দ্বিতীয় দিনের পদযাত্রা শুরু

বুধবার (১৯ জুলাই) দুপুর ১২ টার দিকে আব্দুল্লাহপুর থেকে বিএনপির এ পদযাত্রা শুরু হয়। এতে মহাসড়কের টঙ্গী থেকে বিমানবন্দর পর্যন্ত যানজট দেখা গেছে।

সরেজমিনে দেখা গেছে, পদযাত্রা শুরুর আগে থেকে দলীয় নেতাকর্মীরা মহাসড়কের পাশে অবস্থান নিলে আব্দুল্লাহপুর থেকে টঙ্গী কলেজ গেট পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

আরও পড়ুন: বন্ধ রয়েছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র

এদিকে আব্দুল্লাহপুর থেকে বিমানবন্দর এলাকা পর্যন্ত যানজটের কারণে মহাসড়কটি স্থবির হয়ে পড়ে।

এ সময় তীব্র যানজট এবং ভ্যাপসা গরমে বিশেষ করে নারী ও শিশু যাত্রীরা দুর্ভোগের শিকার হচ্ছেন। তবে উত্তরা থেকে টঙ্গী কলেজ গেট পর্যন্ত উড়াল সড়ক দিয়ে যানবাহন নির্বিঘ্নে চলাচল করতে দেখা যায়।

আরও পড়ুন: কপ-২৮ প্রেসিডেন্ট আসছেন কাল

উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় কর্তব্যরত পুলিশ পরিদর্শক কাজী মিজান জানান, বিএনপির পদযাত্রার কারণে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে।

পদযাত্রাটি কুড়িল ফ্লাইওভার অতিক্রম করে বাড্ডা সড়কে প্রবেশ করলে যানজট আর থাকবে না বলে জানান তিনি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা