সারাদেশ

মাদক মামলায় ৩ জনের কারাদণ্ড

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) মাদক মামলায় তিনজনকে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে জরিমানা সহ অনাদায়ে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

আরও পড়ুন : একদিনে রেকর্ড ১৩ জনের মৃত্যু

দন্ডিত ব্যক্তিরা হলেন, জেলার সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নের আমিন উল্যার ছেলে সুরুজ মিয়া (৪২) এওজবালিয়া ইউনিয়নের ইব্রাহিম খলিলের ছেলে জাহিদুর রহমান রনি (২১) ও অশ্বদিয়া ইউনিয়নের গোপিভল্লবপুর গ্রামের আবদুল মালেকের ছেলে এমাজ উদ্দিন টুটুল (৩৯)।

মঙ্গলবার (১৮ জুলাই) বিকেলে জেলা জজ কোর্টের বিশেষ দায়রা জজ এ এন এম মোরশেদ খান এ রায় দেন। এ সময় এক আসামি আদালতে উপস্থিত ছিলেন। অপর দুই আসামি জামিনে বের হয়ে পলাতক রয়েছেন।

আরও পড়ুন : সমন্বয়হীনতা দূর করার নির্দেশ

আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৭ মার্চ সদর উপজেলার খলিফারহাট বাজার সংলগ্ন সুরুজ মিয়ার বাড়িতে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় মাদক কারবারি সুরুজ, রনি ও টুটুলকে গ্রেফতার করে। সেখানে তাদের তল্লাশি করে ৩হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। পরবর্তীতে তৎকালীন জেলা গোয়েন্দা পুলিশের (এসআই) মো. মামুনুর রশিদ সরকার মামুন তিন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।

আদালতের সহকারি পাবলিক প্রসিকিউটর (এপিপি) এডভোকেট এমদাদ হোসেন কৈশর বলেন, তাদের নামে মামলা দায়েরের পর দীর্ঘ শুনানি শেষে আসামি সুরুজ মিয়ার উপস্থিতিতে বিচারক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সুরুজ মিয়াকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬মাসের কারাদণ্ড, জাহিদুর রহমান রনিকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড, ১৫হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৪ মাসের কারাদণ্ড এবং এমাজ উদ্দিন টুটুলকে ৫ বছরের সশ্রাম কারাদণ্ড, ১০হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দেন। একই সাথে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরওয়ানা জারি করেন। পরে এক আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা