সারাদেশ

কক্সবাজারে ৪০০ রোগী পাচ্ছে ২ কোটি টাকা

এম. এ আজিজ রাসেল : কক্সবাজার জেলায় ২০২২-২৩ অর্থ বছরে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোক প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগে আক্রান্ত ৪০০ জন রোগীর মাঝে ২ কোটি টাকা বিতরণ করা হয়েছে। তারমধ্যে ১ম ও ২য় কিস্তিতে ২০০ জন রোগী পেয়েছে ৫০ হাজার টাকা করে ১ কোটি টাকা। ৩য় ও ৪র্থ কিস্তিতে বাকি ২০০ জনকে ১ কোটি টাকা দেওয়া হচ্ছে। যার অংশ হিসেবে মঙ্গলবার কক্সবাজার পৌরসভায় ১৪ জনকে ৭ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়েছে। বাকি ১৮৬ জনকে উপজেলা ভিত্তিক আনুষ্ঠানিকভাবে এই চেক বিতরণ করা হবে।

আরও পড়ুন : নির্বাচনে সহিংসতার কোনো স্থান নেই

মঙ্গলবার (১৮ জুলাই) সকালে জেলা প্রশাসন ও জেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে ৩য় ও ৪র্থ কিস্তিতে ২০০ জন রোগীর মাঝে চেক বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান।

উদ্বোধনকালে তিনি বলেন, "প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি সেক্টরে অভাবনীয় উন্নয়ন করেছেন। তিনি সাধারণ মানুষের জীবনমানের উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করছেন। জটিল রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য অনুদান শুরু করেন তিনি। প্রধানমন্ত্রীর বিশেষ এই উদ্যোগ বেঁচে থাকার প্রেরণা যোগাচ্ছে। তাই আমাদের উচিত কঠিন রোগে আক্রান্ত রোগীদের সাথে সহানুভূতিশীল হওয়া। যাতে তাঁরা সাহস ও অনুপ্রেরণা পায়।"

আরও পড়ুন : পোল্যান্ডে বিমান বিধ্বস্ত, নিহত ৫

জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ পরিচালক হাসান মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিভীষণ কান্তি দাশ ও সহকারী পরিচালক মো. সফি উদ্দিন।

ক্যান্সার রোগে আক্রান্ত মোহাম্মদ হাশেম বলেন, "আমি দীর্ঘদিন থেকে ক্যান্সার রোগে আক্রান্ত। চিকিৎসায় অনেক অর্থ ব্যয় হয়েছে। সরকারি এ অনুদান আমাকে অনুপ্রাণিত করেছে।"

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা