ছবি-সংগৃহীত
সারাদেশ

দিনাজপুরে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ২

জেলা প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে যাত্রীবাহী বাস ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ৯ জন।

আরও পড়ুন : যৌতুক মামলায় ২ বছরের কারাদণ্ড

সোমবার (১৭ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের চড়ারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ট্রাকের চালক পাবনা সাঁথিয়া উপজেলার আকরাম হোসেন (৩৫) ও বাসের যাত্রী দিনাজপুরের পার্বতীপুর উপজেলার আমবাড়ী এলাকার জিয়ারুল ইসলামের মেয়ে জান্নাত আরা (১২)।

আরও পড়ুন : পা‌নি‌তে ডুবে ৩ শিশুর মৃত্যু

নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) শাহিন জানান, ঢাকা থেকে ছেড়ে মা এন্টারপ্রাইজ নামের একটি বাস দিনাজপুরের দিকে আসছিল। একই সময় পঞ্চগড় থেকে বালুবাহী একটি ট্রাক গোবিন্দগঞ্জের দিকে যাচ্ছিল। রাত সাড়ে ৩টার দিকে উপজেলার চড়ারহাট টুলটুলি পাড়া এলাকায় ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ট্রাকের চালক ও এক শিশু নিহত হয়। এ ঘটনায় অন্তত ৯ যাত্রী আহত হন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

আরও পড়ুন : ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাওহীদ হাসান বলেন, ট্রাকচালক আকরাম হোসেনের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা