ছবি: সংগৃহীত
সারাদেশ

ভালুকায় তুলার গোডাউনে আগুন

ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা : ময়মনসিংহের ভালুকায় বন্ধ কারখানার একটি তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৪০০ বেল পুড়ে গিয়ে অন্তত ৪০ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে মিল কর্তৃপক্ষের দাবি।

আরও পড়ুন : ইইউ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চায়

শুক্রবার (১৪ জুন) রাত সাড়ে ৮ টার দিকে পৌরসভার শেফার্ড গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ফেন্সি ইয়ার্ণ লিমিটেডের তুলার গোডাউনে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৮ টার সময় ভালুকা পৌরসভার কাঠালী এলাকায় অবস্থিত শেফার্ড গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান বন্ধ থাকা ফেন্সি ইয়ার্ণ লিমিটেডের তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আরও পড়ুন : শামীম ওসমানকে হেনস্তার চেষ্টা, বিক্ষোভ-ভাংচুর

খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। কিন্তু আগুন নিয়ন্ত্রণ করতে না পারায় পর্যাক্রমে ময়মনসিংহ সদর, ত্রিশাল, কৃষি বিশ্ববিদ্যালয়, গফরগাঁও ও শ্রীপুর ইউনিট যোগ দেয়।

শনিবার ভোর ৬ টার দিকে ফায়ার সার্ভিসের ৬ টি ইউনিট প্রায় ১০ ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন : দক্ষিণ কোরিয়ায় বর্ষণ-বন্যায় নিহত ৭

শেফার্ড গ্রুপের জেনারেল ম্যানেজার (জিএম) মোখলেছুর রহমান জানান, কারখানাটি তাইওয়ান-বাংলাদেশ যৌথভাবে পরিচালিত হচ্ছে। এ কোম্পানির উৎপাদিত পণ্য সম্পূর্ণ বিদেশে রপ্তানি করা হয়ে থাকে। সম্প্রতি ব্রাজিল থেকে ৪০০ বেল তুলা আমদানী করে ওই গোডাউনে রাখা হয়েছিলো। তাদের কারখানাটি বন্ধ ছিলো।

বন্ধ কারখানার তুলার গোডাউনে কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তা বলা যাচ্ছে না। অগ্নিকাণ্ডে প্রায় সবগুলো বেল পুড়ে গেছে। এমনকি বেশ কিছু মেশিনারী যন্ত্রপাতির ক্ষতি হয়েছে। এতে তাদের প্রায় ৪০ কোটি টাকার ক্ষতি হয়েছে।

আরও পড়ুন : আরজেএফ’র যৌথ সভা অনুষ্ঠিত

ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান, কি কারণে বা কিভাবে আগুনের সুত্রপাত হয়েছে, এমনকি কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তদন্ত সাপেক্ষে বলা যাবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা