ছবি-সংগৃহীত
সারাদেশ

বাস-ট্রলি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

জেলা প্রতিনিধি : বরিশালে বাসের সঙ্গে ট্রলির মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন সাতজন।

আরও পড়ুন : দুই ট্রাকের সংঘর্ষে নিহত ৪

শনিবার (১৫ জুলাই) দুপুর আড়াইটার দিকে জেলার বিমানবন্দর থানাধীন ছয় মাইল মল্লিক বাড়ির সামনে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন।

নিহতরা হলেন- এয়ারপোর্ট থানার কাশিপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড রাজমাতা কলসগ্ৰামের আবুল কালাম হাওলাদারের ছেলে এমদাদুল হক (৩৮), এয়ারপোর্ট থানার পশ্চিম রহমতপুর বাদামতলা ৩নং ওয়ার্ড এলাকার মো. সেন্টু হাওলাদারের ছেলে নাদিম হাওলাদার (১২) ও এয়ারপোর্ট থানার উওর রহমতপুর এলাকার সিনবাদ।

আরও পড়ুন : বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার পরিদর্শক লোকমান হোসেন বলেন, ঢাকা থেকে বরিশালে আসার পথে ছয় মাইল মল্লিক বাড়ির সামনে গুনগুন পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি ট্রলিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। বাকিদের উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে সেখানে একজনের মৃত্যু হয়। হতাহতরা সবাই ট্রলিতে ছিলেন বলেও জানান তিনি।

আরও পড়ুন : ট্রাক চাপায় প্রাণ গেল ৩ যাত্রীর

তিনি আরও বলেন, ঘটনার পর বাসের চালক ও হেল্পার পালিয়ে গেছে। তবে বাসটি আটক করা হয়েছে। এছাড়া মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা