সারাদেশ

বাবা হত্যায় ৩ ছেলের মৃত্যুদণ্ড

জেলা প্রতিনিধি : কুমিল্লার মনোহরগঞ্জে বাবাকে হত্যার ঘটনায় ৩ ছেলের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছের আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন : নতুন ষড়যন্ত্র করছে বিএনপি

মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক রোজিনা খাঁন এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার কান্দি এলাকার আব্দুল করিমের ছেলে ফয়েজ উল্লাহ, অহিদ উল্লাহ ও শহীদ উল্লাহ। তারা পলাতক আছেন।

আরও পড়ুন : নেপালে উড়োজাহাজ বিধ্বস্তে নিহত ৬

রাষ্ট্রপক্ষের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) নুরুল ইসলাম এ তথ্যটি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, নিহত আব্দুল করিম তিনটি বিয়ে করেন। আসামিরা তিনজনই তার প্রথম সংসারের ছেলে। তৃতীয় স্ত্রীর ছেলে-মেয়েদের সঙ্গে প্রথম স্ত্রীর ছেলে মেয়েদের সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে ২০১৩ সালের ২৬ আগস্ট উপজেলার কান্দি এলাকায় বাবা আব্দুল করিমকে পিটিয়ে হত্যা করেন ছেলেরা। এ ঘটনায় নিহতের তৃতীয় স্ত্রী সাফিয়া বেগম বাদী হয়ে তিন ছেলেসহ মোট আটজনের বিরুদ্ধে মনোহরগঞ্জ থানায় হত্যা মামলা করেন।

আরও পড়ুন : জনগণের পাশে থাকবো

ওই মামলায় দীর্ঘ শুনানি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে তিনজনকে মৃত্যুদণ্ড এবং বাকি চারজনকে খালাস দিয়েছেন আদালত। মামলা চলাকালে ২০১৯ সালের ১৫ জুলাই আসামি মো. ফারুক কারাগারের ভেতর খুন হওয়ায় তাকে অব্যাহতি দেওয়া হয়। ফারুক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি অহিদ উল্লাহর ছেলে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা