ছবি : সংগৃহিত
সারাদেশ
ঝালকাঠি আইনজীবী সমিতি

অর্থ আত্মসাতের অভিযোগে শোকজ

ঝালকাঠি প্রতিনিধি: অর্থ আত্মসাতের অভিযোগে ঝালকাঠি আইনজীবী সমিতির সাবেক দুই সাধারণ সম্পাদককে কারণ দর্শানো নোটিশ প্রদান করা হয়েছে।

আরও পড়ুন: ভূঞাপুরে ১৬ শিক্ষার্থীকে সংবর্ধনা

সোমবার (৩ জুলাই) আইনজীবী সমিতির নির্বাহী কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী তাদের নোটিশ প্রদান করা হয়। আইনজীবী সমিতির বর্তমান সাধারণ সম্পাদক বনি আমিন বাকলাই এ নোটিশ প্রদান করেন।

জেলা আইনজীবী সমিতি সূত্রে জানা যায়, ২০১৯-২০২০ মেয়াদকালে আইনজীবী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন আ.স.ম মোস্তাফিজুর রহমান মনু এবং ২০২০-২০২২ সালের মেয়দাকালে সাধরণ সম্পাদকের দায়িত্বে ছিলেন মো. মোশারেফ হোসেন।

দায়িত্ব পালনকালে তাঁরা দুজনেই সমিতির তহবিল অর্থ আত্মসাত করেন। আ.সম মোস্তাফিজুর রহমান মনুর সময়কালে দুই লাখ ৬৩ হাজার ৬৯০ এবং মোশারেফ হোসেনের সময়কালে এক লাখ ৫৪ হাজার ৬৭০ টাকার গরমিল রয়েছে। এই টাকার সঠিক হিসেব দেওয়া হয়নি বলে সাবেক দুই সাধারণ সম্পাদককে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়। গত ২৬ জুন আইনজীবী সমিতির নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

আরও পড়ুন: ফেনীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক বনি আমিন বাকলাই বলেন, সাবেক দুই সাধারণ সম্পাদক সমিতির তহবিলের টাকার ঠিকমতো হিসেব দিতে পারেনি। তাদের দুজনের সময়কালে টাকা আত্মসাত হয়েছে।

এ ঘটনায় আমরা নির্বাহী কমিটির সভা করে দুইজনকে কারণ দর্শানো নোটিশ দিয়েছি। নোটিশের যথাযথ জবাব না পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: বজ্রপাতে প্রাণ গেলো কৃষকের

এ ব্যাপারে জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন বলেন, কাগজ হাতে পাইনি, নোটিশ পাওয়ার পরে কি করবো সেই সিদ্ধান্ত নেবো।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা