পরের জমিতে আলিশান বাড়ি-দোকান! 
সারাদেশ

পরের জমিতে আলিশান বাড়ি-দোকান! 

নিজস্ব প্রতিবেদক:

বোয়ালমারী (ফরিদপুর): অন্যের জমিতে আলিশান বাড়ি ও দোকানঘর গড়ে আয়েশে থাকছেন উপজেলার দাদপুর ইউনিয়নের বাজিতপুর গ্রামের আমিন বিশ্বাস। এজন্য তিনি পাশাপাশি দুই মৌজায় অবস্থিত দুই শরিক আজিজুর রহমান ও শামসুল হক বিশ্বাস এবং শামসুলের ছেলে মো. হামিদুল হক বকুলের জমি জবরদখল করেছেন বলে ভুক্তভোগীদের অভিযোগ।

চিতারবাজারের আজিজুর রহমান ও সামছুল হক বিশ্বাসের অভিযোগ, ৭০নং মোবারকদিয়া মৌজার বি এস খতিয়ান নং-৪৫, বিএস দাগ নং-৩৮৬তে ২৯ শতাংশ চান্দিনা জমি ছিল তাদের। এর মধ্যে তাদের তিন মেয়েকে পাঁচ শতাংশ করে ১৫ শতাংশ জমি লিখে দেন তারা। বাকি চৌদ্দ শতাংশ থেকে পৌনে পাঁচ শতাংশ বিক্রি করেন বাজিতপুরের আকবর বিশ্বাসের ছেলে আমিন বিশ্বাসের কাছে। কিন্তু স্থানীয়ভাবে প্রভাবশালী আমিন বিশ্বাস কেনা জমির চেয়ে আরো ৪/৫ শতাংশ জমি পর্যায়ক্রমে জবরদখল করেন, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১৫ লাখ টাকা।

এছাড়া চিতারবাজারের পার্শ্ববর্তী বাজিতপুর মৌজার ১৫নং খতিয়ানের ২৯০নং দাগে অবস্থিত শামসুল হক বিশ্বাসের ছেলে মো. হামিদুল হক বকুলের বসতবাড়ির প্রায় দুই শতাংশ জমিও আমিন বিশ্বাস জোর করে দখল করেছেন। তার নবনির্মিত তিনতলা আলিশান ভবনের একাংশ পড়েছে ওই দুই শতাংশ জায়গায়।

এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একাধিক সালিশ বৈঠক হলেও আমিন বিশ্বাস প্রতিবারই শেষ পর্যন্ত সালিশ বর্জন করায় বিষয়টির কোনো সুরাহা হয়নি। প্রতিকার চেয়ে শামসুল হক বিশ্বাসের ছেলে মো. হামিদুল হক বকুল ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন জানান। গত ৯ মার্চ শান্তিশৃঙ্খলা বজায় রাখতে ১৫নং খতিয়ানের ২৯০নং দাগের নালিশি জমিতে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করেন আদালত।

অভিযুক্ত আমিন বিশ্বাসের বক্তব্য জানতে বারবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

সোনা জেতার লক্ষ্য লিটনের

ক্রিকেটে বাংলাদেশ নারী দলের এশিয়ান গেমসের যাত্রা শেষ হয়েছে। এবার মিশন শুরু কর...

বাস পুড়িয়ে জনগণকে ভয় দেখানো যাবে না ; তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, দুটি বাস...

মেলানিয়ার সঙ্গে ডা. জুবাইদার সাক্ষাৎ

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনকে কেন্দ্র করে নিউইয়র্কে আয়োজিত এক অনুষ্ঠা...

বারিধারায় গাড়ির চাপায় শ্রমিক নিহত

রাজধানীর বারিধারায় নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যাওয়া একটি প্রাইভ...

মৌলভীবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা