চরের জমি দখলের সংঘর্ষে আহত ১৩
সারাদেশ

চরের জমি দখলের সংঘর্ষে আহত ১৩

নিজস্ব প্রতিবেদক:

রংপুর: পীরগঞ্জে করতোয়া নদীর চরের জমি দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে ইউপি সদস্যসহ ১৩ জন আহত হয়েছেন। উপজেলার বড় আলমপুর ইউনিয়নের হোসেনপুরে বৃহস্পতিবার (২০ আগস্ট) সংঘর্ষের ওই ঘটনা ঘটে। এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

আহতরা হলেন, ইউপি সদস্য শাহানুর আলম ( ৪২), জাহাঙ্গীর আলম ( ৩০), আবু তাহের ( ৪৫), খোরশেদ ( ৩৬), মজিদ ( ৪৮), ইয়াকুব ( ৩৮), আব্দুর বারী ( ৪৬), শাজাহান ( ৩৯), মিস্টার আলী ( ৫৫), আরিফুল ( ২৮), আব্দুর রহমান ( ৫৯), মাকসুদা বেগম ( ৩০) ও নবম শ্রেণির ছাত্র আল মাসুম।

গুরুতর আহত ইউপি সদস্য শাহানুর আলম, আবু তাহের ও আব্দুর রহমানকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, ওই চরের এক বিবাদমান একর জমি নিয়ে এলাকার আব্দুল মজিদ ও আব্দুল বারীর লোকজনদের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলে আসছে। বৃহস্পতিবার সকালে মজিদ লোকজনসহ ওই জমির দখল নিতে গেলে বারী ও তার লোকজন বাঁধা দিলে সংঘর্ষ বেধে যায়।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেস চন্দ্র বলেন, এ পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা