২৪ ঘণ্টা পর ছাড়লো লঞ্চ
সারাদেশ
পাটুরিয়া-দৌলতদিয়া

২৪ ঘণ্টা পর ছাড়লো লঞ্চ

নিজস্ব প্রতিবেদক:

পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজীরহাট নৌ-রুটে টানা ২৪ ঘণ্টা বন্ধ থাকার পর লঞ্চ চলাচল ফের শুরু হয়েছে। বৈরি আবহাওয়ায় পদ্মায় সৃষ্ট হওয়া ঢেউয়ে দুর্ঘটনা এড়াতে ফেরি চালু রেখে লঞ্চ বন্ধ রেখেছিল বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। দীর্ঘ ওই সময় যাত্রীরা বিকল্প উপায়ে ফেরিতে পারাপার হন।

শুক্রবার (২১ আগস্ট) সকাল ৮টার দিকে নদী শান্ত থাকায় ফের লঞ্চ চলাচলে অনুমতি দেওয়া হয়।

বিআইডব্লিউটিএ’র নৌ-ট্রাফিকের সহকারী পরিচালক মো. ফরিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে দমকা বাতাসের কারণে নদীতে বড় বড় ঢেউয়ের সৃষ্টি হয়। এ কারণে সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া- দৌলতদিয়া ও আরিচা-কাজীরহাট নৌ-রুটে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়। আজ সকালের দিকে আবহাওয়া অনুকূলে এলে চলাচল ফের স্বাভাবিক হয়েছে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

সোনা জেতার লক্ষ্য লিটনের

ক্রিকেটে বাংলাদেশ নারী দলের এশিয়ান গেমসের যাত্রা শেষ হয়েছে। এবার মিশন শুরু কর...

বাস পুড়িয়ে জনগণকে ভয় দেখানো যাবে না ; তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, দুটি বাস...

মেলানিয়ার সঙ্গে ডা. জুবাইদার সাক্ষাৎ

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনকে কেন্দ্র করে নিউইয়র্কে আয়োজিত এক অনুষ্ঠা...

বারিধারায় গাড়ির চাপায় শ্রমিক নিহত

রাজধানীর বারিধারায় নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যাওয়া একটি প্রাইভ...

মৌলভীবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা