সারাদেশ

ফল ব্যবসায়ীর লাশ উদ্ধার

জেলা প্রতিবেদক : খুলনায় বনমালী কুমার মণ্ডল নামের এক ফল ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৬ জুন) সকালে নগরীর রেলস্টেশন ইয়ার্ড থেকে তার লাশ উদ্ধার করা হয়।

আরও পড়ুন : অতিরিক্ত হাসিল আদায় করলে ব্যবস্থা

নিহত বনমালী কুমার মণ্ডল কয়রা উপজেলার জতিন্দ্র নাথ মণ্ডলের ছেলে। তিনি নগরীর কদমতলা এলাকায় ফলের ব্যবসা করতেন।

বনমালীর পরিবারের সদস্যরা বলেন, তিনি (বনমালী কুমার মণ্ডল) নগরীর কদমতলা এলাকার মেসার্স পদ্মা ভাণ্ডার নামে একটি ফলের আড়তের মালিক। রোববার (২৫ জুন) বিকেল ৩টায় নগরীর শেখপাড়া এলাকার বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরে অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে বিষয়টি রাতেই সোনাডাঙ্গা থানায় অবহিত করা হয়।

আরও পড়ুন : পাকিস্তানে বজ্রপাতে নিহত ১১

রেলওয়ে থানা পুলিশের ওসি মোল্লা খবীর আহমেদ জানান, আজ সকাল সাড়ে ৭টার দিকে প্রভাতি স্কুল মাঠের বিপরীত পাশে রেলস্টেশন ইয়ার্ড থেকে ব্যবসায়ী বনমালীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। তবে মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল। ময়নাতদন্তের পর তার মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা