সারাদেশ

লক্ষ্মীপুর পৌরসভার বাজেট ঘোষণা

সোলাইমান ইসলাম নিশান: লক্ষ্মীপুর পৌরসভার ২০২৩-২৪ অর্থবছরের ১১৪ কোটি ১৫ লাখ ২৫ হাজার ৩৩৬ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সাথে সিসিক মেয়রের সাক্ষাৎ

রোববার (২৫ জুন) দুপুরে পৌর মেয়রের ‘জনতার ঘর’ হলরুমে এই বাজেট ঘোষণা করা হয়।

২০২৩-২৪ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে আয় ধরা হয়েছে ১১৪ কোটি ১৫ লাখ ২৫ হাজার ৩৩৬ টাকা, প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে ১১৩ কোটি ৩৯ লাখ ৮৫ হাজার টাকা এবং উদ্ধৃত্ত ধরা হয়েছে, ৭৫ লাখ ৪০ হাজার ৩৩৬টাকা।

পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁঞার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নূর উদ্দীন চৌধুরী নয়ন।

আরও পড়ুন: পশ্চিমবঙ্গে ফের ট্রেন দুর্ঘটনা

বিশেষ অতিথি ছিলেন, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মাহবুবুল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক মেহের নিগার (শিক্ষা ও আইসিটি), অতিরিক্ত পুলিশ সুপার এবি সিদ্দিক, লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ইউসুফ হোসেন, প্রফেসর মাঈন উদ্দীন পাঠান, জেলা পরিবার পরিকল্পনার উপ-পরিচাল ডা: আশফাকুর রহমান মামুন, বিশিষ্ট ব্যবসায়ী সংকর মজুমদার, এম আর মাসুদ, পৌর আওয়ামীলীগ সভাপতি সৈয়দ আহমদ পাটোয়ারী, সাধারণ সম্পাদক এডভোকেট জহির উদ্দীন বাবর।

এ সময় পৌর কাউন্সিলরগণ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, স্থানীয় রাজনৈতিক ব্যক্তবর্গ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

বাজেট ঘোষণাকালে মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া নতুন কর বৃদ্ধির খবর না দিলেও তিনি ইংগিত দিয়েছে কর বৃদ্ধি না করলে উন্নয়নমূলক কাজ ব্যহত হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা