সারাদেশ

ভালুকায় পিকআপ-ট্রাকের  সংঘর্ষে গরু ব্যবসায়ী নিহত

সাজ্জাদুল আলম খান, ভালুকা (ময়মনসিংহ): ময়মনসিংহের ভালুকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের সাথে গরু বোঝাই পিকআপের সংঘর্ষে সিদ্দিকুর রহমান (৩৫) নামে এক গরু ব্যবসায়ী নিহত ও দুইজন গুরুতর আহত হয়েছেন।

এ সময় গাড়ি চাপায় একটি গরু মারা গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল রোববার (২৫ জুন) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার মেহেরাবাড়ি এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলার মিরেরচর গ্রামের হাজি আব্দুস সালামের ছেলে গরু ব্যবসায়ী সিদ্দিকুর রহমান পিকআপে (ঢাকা মেট্রো-ঢ-১৯-৩৩৮২) করে বিক্রির জন্য ১১ টি গরু নিয়ে ঢাকায় যাচ্ছিলেন। পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভালুকা উপজেলার মেহেরাবাড়ি এলাকায় পৌছলে চালক নিয়ন্ত্রণ হারালে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে পিকআপটি ধুমড়েমুচরে গিয়ে গরু ব্যবসায়ী সিদ্দিকুর রহমানসহ তিনজন গুরুতর আহত হন। খোঁজ পেয়ে হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে ভালুকা সরকারী হাসপাতাল ও পরে আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার সিদ্দিক মিয়াকে মৃত ঘোষণা করেন।

হাইওয়ে থানার পরিদর্শক রিয়াদ মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিক করে জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হলে গরু ব্যবসায়ী মারা গেছেন। তবে আহতদের নাম ঠিকানা তাৎক্ষনিক জানা সম্ভব হয়নি। দুর্ঘটনায় একটি গরুও মারা গেছে এবং আরো দু’টি গরু আহত হয় বলে ওই কর্মকর্তা জানান।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা