বিউটি অফ বরগুনার মোড়ক উন্মোচন
সারাদেশ

বিউটি অফ বরগুনার মোড়ক উন্মোচন

নিজস্ব প্রতিবেদক:

বরগুনা: মুজিববর্ষ উপলক্ষে বরগুনার পর্যটন অ্যালবাম বিউটি অফ বরগুনার মোড়ক উন্মোচন করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে প্রধান অতিথি হিসেবে মোড়ক উন্মোচন করেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।

জেলার ইতিহাস-ঐতিহ্য, মহান মুক্তিযুদ্ধ ও জাতির পিতার স্মৃতিবিজড়িত স্থান, প্রাকৃতিক নৈসর্গিক পর্যটন এলাকা এবং বরগুনার ইকোট্যু্রিজমকে দেশি-বিদেশি পর্যটকদের কাছে তুলে ধরা এবং সংরক্ষণ করাই এই অ্যালবামের উদ্দেশ্য। এই অ্যালবামে উঠে এসেছে মুজিব অঙ্গন, অগ্নিঝরা-৭১, মুক্তিযুদ্ধের স্মৃতি, শুভ সন্ধ্যা সমুদ্রসৈকত, ডিসি পয়েন্ট, টেংরাগিরি ও লালদিয়ার ম্যানগ্রোভ ফরেস্ট, অজগর, হরিণ, কুমির, বানরসহ বিভিন্ন ধরণের বন্যপ্রাণী এবং বরগুনার প্রাকৃতিক জনপদের জীবনচিত্র।

মোট ১৫১টি ছবি সম্বলিত অ্যালবামটির সম্পাদনা করেছেন সহকারী কমিশনার নাজমুন লায়েল।

বরগুনার জেলা প্রশাসক মো. মোস্তাইন বিল্লাহ'র সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য দেন পুলিশ সুপার মারুফ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নূর হোসেন সজল, বরগুনা পৌরসভার মেয়র মো. শাহাদাত হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা আক্তার, বরগুনা প্রেসক্লাবের সভাপতি সঞ্জীব দাস, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মনোয়ার, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য সাংবাদিক চিত্তরঞ্জন শীল, পাবলিক পলিসি ফোরামের সভাপতি হাসানুর রহমান ঝন্টু, লোকবেতারের স্টেশন ম্যানেজার মনির হোসেন কামাল, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মুনিরুজ্জামান মুনির, ফটোগ্রাফার ও বরগুনা পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক মুশফিক আরিফ, ফটোগ্রাফার জয়দেব রায়, মালেক মিঠু প্রমুখ।

অ্যালবামটি বরগুনার দলিল হিসেবে পর্যটন শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মন্তব্য করেন বক্তারা।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা