প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত, আহত ২
সারাদেশ

প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত, আহত ২

নিজস্ব প্রতিবেদক:

গোপালগঞ্জ: মুকসুদপুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে দাঁড়িয়ে থাকা মিক্সিং মেশিনের সঙ্গে ধাক্কা লেগে চালক বেলায়েত হোসেন (৪৫) নিহত ও দুইজন মারাত্মক আহত হয়েছেন।

আহত ভ্যানচালক মশিউর রহমান ও প্রাইভেটকারের যাত্রী সাহিদ আলমকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার রিশাতলায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বেলায়েত হোসেনের বাড়ি খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার রসুনদিবাদ গ্রামে।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মো. যোবায়ের ও মুকসুদপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা রাজিব হোসেন জানান, মাওয়া থেকে ছেড়ে আসা প্রাইভেটকারটি আখবোঝাই ভ্যানটিকে সাইড দিতে গিয়ে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ইট বালি-খোয়া মিক্সিং মেশিনের সঙ্গে সজোরে ধাক্কা লাগায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা