সেতুর দুই ধারে পাট শুকাচ্ছেন কৃষকরা
সারাদেশ

এবার লাভের মুখ দেখছেন পাট চাষিরা

নিজস্ব প্রতিনিধি:

নীলফামারীতে এবার পাটের বাম্পার ফলন হয়েছে। এছাড়া বাজারে দাম ভালো পাওয়ায় কৃষক খুশি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর জানায়, ২০১৯-২০ অর্থ বছরে পাটের চাষ হয়েছে ছয় হাজার ৯৮৫ হেক্টর জমিতে। আর সেখান থেকে ৭২ হাজার ৩৮৮ বেল পাট পাওয়া গেছে। জেলা সদরসহ ছয় উপজেলায় পাটের কাঙ্খিত ফলন অর্জিত হয়েছে।

গত ২০১৮-১৯ অর্থ বছরে এই জেলা থেকে পাট পাওয়া গিয়েছিল ১০ হাজার ১৩৩ বেল। গত বছরের চেয়ে এবার ৬২ হাজার ২৫৫ বেল পাট বেশি পাওয়া গেছে। এবারের পাটের মধ্যে সদর উপজেলায় তিন হাজার ২০, সৈয়দপুরে ৯০, ডোমারে এক হাজার ৪০০, ডিমলায় ৫৬৫, জলঢাকায় এক হাজার ৬০০ ও কিশোরগঞ্জে ৩১০ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে।

সদর উপজেলার পাট চাষিরা জানান কৃষি বিভাগ থেকে সার্বিক সহযোগিতা পেলে সামনে পাটের পাটের আবাদ আরও বাড়বে। তবে প্রাকৃতিক দুর্যোগই পাট চাষে ব্যাপক বিপর্যয় ডেকে নিয়ে আসে।

স্থানীয়রা জানায়, এই অঞ্চলের কৃষকরা দেশী, তোষা, মেশতা, রবি-১ মহারাষ্ট্র জাতের পাটের আবাদ করেছে। তবে উচ্চ ফলনশীল তোষা জাতের পাট চাষ বেশি হয়েছে।

এবার বর্ষায় নদী নালা খাল বিলে প্রচুর পানি থাকায় পাট জাগ দিতে কোনও সমস্যা হয়নি। এছাড়াও, পাটের ফলন ভাল হওয়ায় প্রতি বিঘায় ১২ থেকে ১৪ মণ পাট পাওয়া গেছে। গত বছর প্রতি মণ পাট বিক্রি হয়েছিল এক হাজার ৮৫০ থেকে ৯০০ টাকায়। চলতি বছর পাট বিক্রি হচ্ছে ২,১৫০ থেকে ২,২৫০ টাকায়।

এবার এক একর জমিতে পাট চাষে গড়ে খরচ হয়েছে প্রায় ২৩ হাজার টাকা। আর এক বিঘা জমিতে পাটের গড় ফলন হয়েছে ১২ মণ। প্রতি মণ পাট ২১০০ টাকা দরে বিক্রি করে লাভের আশা করছেন কৃষকরা

সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুল হাসান জানান, গত বছরের তুলনায় কৃষক এবার পাটের ফলন ভালো পেয়েছে। বাজারে পাটের দামও ভাল। কৃষি বিভাগ থেকে পাট চাষে কৃষকদের উদ্ধুদ্ব করা হচ্ছে। গত বছরের তুলনায় বাজারে দাম ভাল পাওয়ায় আগামী বছর পাট চাষে কৃষকের আগ্রহ আরও বাড়বে বলে মনে করছে স্থানীয় কৃষি বিভাগ।

কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক ওবায়দুর রহমান মণ্ডল জানান, জেলায় এবার পাটের আবাদ ভালো হয়েছে। কৃষকের অর্থকারী ফসল সোনালী আঁশ হিসেবে পরিচিত পাট হারিয়ে যেতে বসেছিল। বর্তমানে বাজারে পাটের চাহিদা ও মূল্য বৃদ্ধির কারণে পাট চাষ দিন দিন বাড়ছে।

সান নিউজ / বি.এম.

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা