সারাদেশ

বেড়িবাঁধ ভেঙে প্লাবিত পাইকগাছার বিস্তীর্ণ জনপদ

নিজস্ব প্রতিবেদক:

খুলনা: পানি উন্নয়ন বোর্ডের ৩০ ফুট বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে পাইকগাছার বিস্তীর্ণ জনপদ। কয়েকটি এলাকার ঘর-বাড়িতে পানি ঢুকে তলিয়ে যাচ্ছে। অস্বাভাবিক জোয়ারের পানিতে ভেসে গেছে কয়েকশ’ ঘের। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

বুধবার (১৯ আগস্ট) সকাল ১০টার দিকে জোয়ারে পানির প্রবল চাপে উপজেলার সোলাদানার বয়ারঝাপার ভাঙাহাড়িয়ায় ওয়াপদার ২৩নং পোল্ডারের বাঁধটি ভেঙে যায়। খবর পেয়ে ক্ষতিগ্রস্ত বাঁধ ও প্লাবিত এলাকা পরিদর্শনে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী। বর্তমানে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে স্বেচ্ছাশ্রমে কাজ করছেন এলাকাবাসী।

রাতের মধ্যে ক্ষতিগ্রস্ত বাঁধটি প্রাথমিকভাবে মেরামত করতে সক্ষম হবেন বলে আশা প্রকাশ করেছেন ইউএনও। বৃহস্পতিবার (২০ আগস্ট) পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে টেকসই বাঁধের মেরামত কাজ শুরু হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পানি উন্নয়ন বোর্ডের ২৩নং পোল্ডারের পানি সরবরাহে বাঁধের ওপর স্লুইচগেট নির্মাণ করে বেসরকারি সংস্থা কারিতাস। স্লুইচগেটটির স্থানে বাঁধটি দুর্বল হয়ে দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিলো। বাঁধটিতে ছোট-খাটো কয়েকবার মেরামতও করা হয়। বড় ধরনের প্লাবিত হওয়ার আশঙ্কায় বাঁধ মেরামতে সম্প্রতি টেন্ডারও আহবান করেছে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। কিন্তু মেরামত কাজ শুরুর আগেই অমাবস্যা ও জোয়ারের পানির প্রবল চাপে বাঁধের ৩০ ফুট এলাকা ভেঙে ২৩নং পোল্ডারের অভ্যন্তরে পানি ঢুকে পড়েছে।

পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী ফরিদ উদ্দীন জানান, ঝুঁকিপূর্ণ বাঁধটির টেকসই মেরামতে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, বৃহস্পতিবার কাজ শুরু হবে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা