সারাদেশ

জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেলেন নাজিমুল হায়দার

নোয়াখালী প্রতিনিধি: জাতীয় শুদ্ধাচার পুরস্কার ২০২৩ (জেলা পর্যায়) পেলেন নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.নাজিমুল হায়দার।

আরও পড়ুন: কৃষি উৎপাদন বাড়াতে হবে

মঙ্গলবার (২০ জুন) দুপুরে নিজ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে নোয়াখালীর জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান তার (নাজিমুল হায়দার) সনদপত্র, স্মারক ক্রেন্ট ও পুরস্কারের নগদ অর্থ তুলে দেন।

এ বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: নাজিমুল হায়দার বলেন, আমার এ অর্জনে সবচেয়ে বেশি মিস করছি আমার বাবা বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল খালেক মাস্টার ও জয়িত মা মরহুম অহিদা বেগমকে। আমি যেন সরকারের এসব স্বীকৃতির যথাযথ মর্যাদা রক্ষা করে সরকারি দায়িত্ব সুচারুভাবে পালন করতে পারি সবার কাছে এই দোয়া চাই।

মো. নাজিমুল হায়দার ৩০তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা হিসেবে ইতোপূর্বে উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি), সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে বিভিন্ন কর্মস্থলে সুনামের সাথে সরকারি দায়িত্ব পালন করেন। তিনি প্রাথমিক শিক্ষা পদক ২০২০ (জেলা পর্যায়), শ্রেষ্ঠ ইনোভেশন পুরস্কার ২০২০ (জেলা পর্যায়) এবং ডিজিটাল বাংলাদেশ জাতীয় পুরস্কার ২০২১ অর্জন করেন।

আরও পড়ুন: খাদ্যের অভাব হবে না

উল্লেখ্য সরকারি কর্মকর্তা কর্মচারীদের শুদ্ধাচার চর্চায় উৎসাহ প্রদানের লক্ষ্যে সোনার বাংলা গড়ার প্রত্যয়: জাতীয় শুদ্ধাচার কৌশল শিরোনামে শুদ্ধাচার পুরস্কার নীতিমালা ২০২১ এর আলোকে উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ে এ পুরস্কার প্রদান করা হয়।

সততা ও নৈনিকতা; সেবাগ্রহীতাদের সেবা প্রদান; পেশাগত দক্ষতা ও প্রযুক্তির ব্যবহার; অধস্তন কর্মচারীদের তত্ত্বাবধান ও পরীবীক্ষণ; দলগত কাজের সমন্বয়; সময়ানুবর্তীতা ও শৃঙ্খলাবোধ; কর্তব্যনিষ্ঠা ও স্ব-প্রনোদিত উদ্যোগ; উদ্ভাবন ও সংস্কার কার্যক্রমে আগ্রহ এবং উর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত দায়িত্ব পালনসহ সর্বমোট ১০টি সূচকে মূল্যায়নের মাধ্যমে শুদ্ধাচার পুরস্কারের জন্য মনোনীত করা হয়।

পুরস্কার হিসেবে সরকারি অর্থায়নে ক্রেস্ট, সনদপত্র ও এক মাসের মূল বেতনের সমপরিমাণ নগদ অর্থ প্রদান করা হয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা