বৃদ্ধ
সারাদেশ

বাসচাপায় প্রাণ গেল বৃদ্ধের

জেলা প্রতিনিধি : বগুড়ায় একটি যাত্রীবাহী বাসচাপায় বাদশা মিয়া (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : তিনি প্রধানমন্ত্রী হওয়ার দুঃস্বপ্নে বিভোর

মঙ্গলবার (২০ জুন) সকাল ৮টার দিকে উপজেলার গোকুল হল বন্দরে এ ঘটনা ঘটে।

নিহত বাদশা মিয়া সদরের গোকুল উত্তরপাড়ার মৃত অহিদ উদ্দিনের ছেলে।

আরও পড়ুন : ‘অবৈধ বসতি’ বন্ধে জাতিসংঘের আহ্বান

পুলিশ জানায়, দুর্ঘটনার পরপরই স্থানীয়দের সহযোগিতায় বাসচালক ইয়াসিন আলীকে (৪০) আটক করা হয়েছে। তিনি নারায়ণগঞ্জ সদরের আবুল হোসেনের ছেলে।

এ ঘটনায় বিক্ষুব্ধ হয়ে স্থানীয় জনতা বাসটিতে অগ্নিসংযোগ করেন। খবর পেয়ে বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন : অনিয়ম করেছে, আঁখি আমার রোগী ছিলেন না

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বাদশা মিয়া মহাসড়কের পূর্ব থেকে পশ্চিম পাশে যাচ্ছিলেন। এসময় ঢাকা থেকে আসা রংপুরগামী শ্যামলী পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যু হয়।

বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহিনুজ্জামান বলেন, মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় হাইওয়ে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা