ছবি-সংগৃহীত
সারাদেশ

সমাবেশে গিয়ে যুবদল নেতার মৃত্যু

জেলা প্রতিনিধি : বগুড়ায় বিএনপির তারুণ্যের সমাবেশে গিয়ে আজিজুল হক (৪৫) নামের এক যুবদল নেতার মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : ঢলে ভেসে গেল ২ সন্তানসহ মা

সোমবার (১৯ জুন) সকালে সমাবেশস্থল থেকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।

আজিজুল সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কয়রা ইউনিয়নের জমশেদ আলীর ছেলে এবং ওই ইউনিয়ন যুবদলের আহ্বায়ক।

আরও পড়ুন : পানিতে ডুবে শিশুর মৃত্যু

উল্লাপাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব আজাদ হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, সোমবার সকালে নেতাকর্মীদের নিয়ে বগুড়ায় তারুণ্যের সমাবেশে যান আজিজুল হক। একপর্যায়ে তিনি হৃদরোগে আক্রান্ত হলে নেতাকর্মীরা তাকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বগুড়া ছিলিমপুর (মেডিকেল) পুলিশ ফাঁড়ির এএসআই আব্দুর রহমান জানান, যুবদলের এক নেতাকে সমাবেশস্থল থেকে নিয়ে আসা হয়। এরপর চিকিৎসক পর্যবেক্ষণ করে তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : পিস্তল হাতে চেয়ারম্যানপুত্রের ছবি ভাইরাল!

এদিকে আজিজুল হকের অকাল মৃত্যুতে জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, যুববিষয়ক সম্পাদক ও জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু শোক প্রকাশ করেছেন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা