সারাদেশ

নাদিম হত্যার বিচারের দাবিতে জামালপুরে মানববন্ধন

শওকত জামান, জামালপুর: সাংবাদিক নাদিম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে জামালপুর জেলা প্রেসক্লাব।

আরও পড়ুন: কারো কাছে নতজানু হব না

রবিবার (১৮ জুন) বেলা ১১টার দিকে শহরের ফৌজদারি মোড়ে এক মানববন্ধনের আয়োজন করে জামালপুর জেলা প্রেসক্লাব।

জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এমএ জলিলের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, জামালপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুকুল রানা, টিআইবির জামালপুরের সভাপতি অজয় কুমার পাল, অনলাইন জার্ণালিস্ট নেটওয়ার্কের সভাপতি জাহাঙ্গীর সেলিম, সৈনিক মতি মিয়া ফাউন্ডেশনের আশরাফুল ইসলাম স্বাধীন, অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক জাকারিয়া জাহাঙ্গীর,একুশে টিভির সাংবাদিক মুক্তা আহমেদ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকরা হলো জাতির বিবেক। অথচ তাদের কোনো নিরাপত্তা নেই। আজ নিরাপত্তার অভাবে সাংবাদিক নাদিমকে প্রাণ দিতে হলো। আর যেন কোনো সাংবাদিকদের এভাবে প্রাণ হারাতে না হয় এর দায়িত্ব সরকারকেই নিতে হবে।

সাংবাদিক নাদিম হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকরা করা, সাংবাদিকের পরিবারের দায়িত্ব রাষ্ট্রকে নেওয়া ও অবিলম্বে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন করা দাবি করেন সাংবাদিক নেতারা।

অপরদিকে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যাকারীদের ফাঁসির দাবিতে এক মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জামালপুর জেলা শাখা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা