প্রতীকী ছবি
সারাদেশ

বাবার হাতে ছেলের মৃত্যু

জেলা প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় বাবার ইটের আঘাতে জিয়ারুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : খুলনায় বজ্রপাতে নিহত ৩

রোববার (১৮ জুন) সকালে উপজেলার রাধানগর ইউনিয়নের ফুলবাড়ি বরিন্দাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত জিয়ারুল ইসলাম ঐ গ্রামের জয়নুদ্দিনের ছেলে।

এলাকাবাসী জানান, সকালে জমি বিক্রির ৪৩ হাজার টাকা নিয়ে জয়নুদ্দিন ও তার ছেলে জিয়ারুল ইসলামের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে জয়নুদ্দিন ক্ষিপ্ত হয়ে ছেলের পেটের ডানপাশে ইট দিয়ে আঘাত করেন। এসময় ঘটনাস্থলেই জিয়ারুল মারা যান।

আরও পড়ুন : কুমিল্লায় খুনের দায়ে ৭ জনের ফাঁসি

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা