সারাদেশ

নসিমন উল্টে নিহত ১

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে গরু বাজারে নিয়ে যাওয়ার সময় একটি গরু বোঝাই নসিমন গাড়ি উল্টে এক ব্যক্তি মারা গেছে। এ ঘটনায় আরো ৪ জন আহত হয়েছে।

আরও পড়ুন : যথাসময়ে নির্বাচন হবে

শুক্রবার (১৬ জুন) সকাল সাড়ে ৯ টার দিকে বাঁচোর ইউনিয়নের টেকিয়া মহেশপুর এলাকার এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন, রানীশংকৈল উপজেলার সিংগোর গ্রামের নজরুল ইসলামের ছেলে তরিকুল ইসলাম (৩৫)। বিষয়টি নিশ্চিত করেন রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম।

আরও পড়ুন : কানাডায় সড়ক দুর্ঘটনা, নিহত ১৫

আহতরা হলেন, রাণীশংকৈল উপজেলার জওগাঁও গ্রামের মৃত কুসুম উদ্দীনের ছেলে আকবর আলি (৫৫) নন্দুয়ার গ্রামের হরেনের ছেলে সতিশ (২৮) জওগাঁও গ্রামের মৃত বদরুল ইসলামের ছেলে হাবিবুর রহমান (৩৮) হরিপুর উপজেলার ভেটনা গ্রামের শামশুল হকের ছেলে শরিফুল ওরফে ফকির (৪৫)।তারা সকলে গরু ব্যবসায়ী।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি গুলফামুল ইসলাম জানান, আহত ও নিহত ব্যক্তি একটি নসিমন গাড়িতে করে গরু নিয়ে জেলার লাহিড়ী বাজারে যাচ্ছিলেন। নন্দুয়ার ইউনিয়নের টেকিয়া মহেশপুর এলাকার রাস্তার উপর শুকাতে দেওয়া ধানের খড় এর উপর দিয়ে যাওয়ার সময় খড়ের নীচে ঢাকা গর্তে গাড়ির চাকা পড়লে গাড়িটি পাল্টি খেয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে গাড়িতে থাকা ৫ জন যাত্রী আহত হয়। খবর পেয়ে স্থানীয় ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তরিকুল ইসলাম নামে একজনকে মৃত ঘোষণা করেন। বাকি আহত চারজন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা