সারাদেশ

বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির রামগড় উপজেলায় ব্যাটারি চালিত অটোরিকশার ব্যাটারী চার্জ দিতে গিয়ে এক চালক নিহত হয়েছে।

আরও পড়ুন : বর্জ্য থেকে বিদ্যুৎ আসবে

বুধবার (১৪ জুন) সন্ধ্যা ৭টার দিকে রামগড় পৌরসভার চৌধুরীপাড়া এলাকায় এক ব্যাটারী চার্জ দেওয়ার দোকানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চালক মো. আরমান (২৬) নিহত হয়,

নিহত আরমান রামগড় পৌরসভার তৈচালাপাড়া এলাকার স্থানীয় বাসিন্দা আরিফ মিয়ার ছেলে। সে এক সন্তানের জনক বলে জানা যায়।

আরও পড়ুন : সন্ধ্যায় আঘাত হানবে ‘বিপর্যয়’

পুলিশ সূত্র জানায়, বুধবার সন্ধ্যায় স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন একটি ব্যাটারি চার্জ দেয়ার দোকান থেকে নিজের টমটমটি আনতে যান আরমান। কিছুক্ষণ পর ঐ দোকানের মালিক শ্যামল মারমা দোকানে ঢুকে দেখেন আরমান অচেতন অবস্থায় ভিতরে পড়ে আছে। এ অবস্থা দেখে তিনি আশেপাশের লোকজনকে ডেকে নিয়ে এসে আরমানকে অচেতন অবস্থায় উদ্ধার করে রামগড় উপজেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক লাইন বা চার্জারের সমস্যা থাকার কারণে পুরো অটোরিকশাটি বিদ্যাুতায়িত ছিল। কিন্তু আরমান তা জানতেন না। এ অবস্থায় তিনি অটোরিকশাটি স্পর্শ করার সাথে সাথেই বিদ্যুৎস্পৃষ্ট হন।

আরও পড়ুন : আমাদের সবুজ কমে গেছে

রামগড় থানার সহকারি পরিদর্শক মো: শামসুল আমিন জানান, মরদেহটি ঘটনাস্থল হতে উদ্ধার করা হয়েছে। লাশের ময়নাতদন্ত করার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা