ছবি : সংগৃহিত
সারাদেশ

ঝালকাঠিতে বাস চাপায় নারী নিহত

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে বাস চাপায় তাসলিমা বেগম (৫০) নামে অটোরিকশা এক নারী যাত্রী নিহত এবং অটোচালকসহ আরও ৩ ব্যক্তি আহত হয়েছেন।

আরও পড়ুন: সিলেটে বিশ্ববিদ্যালয় ছাত্র খুন

সোমবার (১২ জুন) রাত ৭ টার দিকে বরিশাল-খুলনা আঞ্চলিক মহা সড়কের উপজেলার বাশতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই নারী পিরোজপুরের কউখালি উপজেলার কাঠালিয়া গ্রামের বাসিন্দা ফরায়েত খানের স্ত্রী।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার ও যান চলাচল স্বাভাবিক করে দেয়। আহতরা রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

আরও পড়ুন: ১৬ বছর পর আসামি গ্রেফতার

রাজাপুর থানার এসআই সঞ্জীব পালহান স্থানীয়দের বরাত দিয়ে জানান, ঢাকাগামী আলিফ পরিবহনের একটি যাত্রীবাহি বাস রাজাপুরগামী অটোরিকশাটিকে সামনাসামনি চাপা দিলে ঘটনাস্থলেই এক নারী নিহত হয় এবং অটোরিকশার চালকসহ আরও ৩ জন আহত হন।

ঘটনার পর চালক ও বাসটি ঝালকাঠি থেকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা