প্রতীকী ছবি
সারাদেশ

লক্ষ্মীপুরে বজ্রপাতে শিশুর মৃত্যু

সোলাইমান ইসলাম নিশান: লক্ষ্মীপুরে পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের আবিরনগর গ্রামে বজ্রপাতে নাঈম (১২) নামে এক শিশু শ্রমিকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: বরিশালে আ’লীগের বিজয়

সোমবার (১২ জুন) দুপুর ২ টা ৩০ মিনিটের দিকে লক্ষ্মীপুর জেলার দক্ষিণ তেহমুনী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশুর মৃতদেহ প্রথমে সদর হাসপাতালের মর্গে রাখা হয়। পরে নিহতের পরিবার তাঁকে সেখান নিয়ে যায়।

শিশু নাঈম সিরাজগঞ্জ জেলার বাসিন্দা আব্দুল আলিমের ছেলে ও বর্তমানে লক্ষ্মীপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ড আবিরনগর গ্রামের লাল মাঝিগো বাড়িতে নানা মো. সিরাজের কাছে বসবাস করতো।

আরও পড়ুন: ইসলামী আন্দোলনের ফল প্রত্যাখ্যান

পৌর শহরের দক্ষিণ তেমুহনীতে মো. রিয়াজের কাঠের ফার্ণিসার দোকানে কাজ করার সময় বজ্রপাতের শিকার হয় নাঈম। এ সময় মো. রাসেল (১৫) এক শিশু কিছুটা আহত হয়ে কানে সমস্যা দেখা দেয়।

ফার্ণিচারের দোকানের মালিক মো. রিয়াজ বলেন, নাঈম ও রাসেল তার দোকানে কাজ করে। সোমবার দুপুরে ভারী বৃষ্টিপাত হয়, সেই সাথে বজ্রপাতও হয়। এসময় দুপুরের খাবার খেয়ে প্লেট, ভাটি নাঈম ও রাসেলকে পরিষ্কার করতে বাহিরে পাঠানো হয়।

হঠাৎ একটি বজ্রপাত হলে নাঈম গুরুতর আহত হয়। সাথে সাথে তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বজ্রপাতের তাপে দোকান কর্মচারী রাসেলও কিছুটা আহত হয়।

আরও পড়ুন: মাদারীপুরের ‘রাজা বাবু’র ওজন ৪০ মণ

নাঈমের নানা সিরাজ জানান, নাঈমের বাবা আবদুল আলিমের বাড়ি সিরাজগঞ্জে। কিন্তু তার বাবার সাথে মা নাছিমার ছাড়াছাড়ি হয়। পরে নাছিমার সাথে জাহাঙ্গীর নামে একজনের বিয়ে হয়েছে।

নাঈম তাদের দুই জনের সাথে নানা সিরাজের বাড়িতেই থাকতো। সে মাদরাসায় ৫ম শ্রেণীতে লেখাপড়া করে এখন ফার্ণিসার দোকানে কাজ শিখতে যায়। গত ৩-৪ মাস ধরে সে কাজ শিখছে। আজ বজ্রপাতে তার মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: ৪৫ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ১

সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. আনোয়ার হোসেন বলেন, হাসপাতালে আনার আগেই নাঈমের মৃত্যু হয়।

লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) জহিরুল ইসলাম বলেন, ঘটনাটি শুনে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।

সান নিউজ/জেএইচ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা