ছবি : সংগৃহিত
সারাদেশ

চুরি দেখে ফেলায় গলা কেটে হত্যা 

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের টঙ্গিরপাড় এলাকায় মাছ চুরি দেখে ফেলায় ব্যবসায়ী দুলাল চন্দ্র দাসকে (৫০) গলা কেটে হত্যা করে লাশ চেয়ারে বসিয়ে রেখে গেছে হত্যাকারীরা। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত এক আসামিকে গ্রেফতার করে।

আরও পড়ুন: পাটগ্রামে গৃহবধূর মরদেহ উদ্ধার

গ্রেফতারকৃত আবদুর রব ওরফে আবুল (৪০) উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের আলমপুর গ্রামের মৃত মালেকের ছেলে।

রোববার (১১ জুন) বেলা সাড়ে ১১টার এক প্রেস নোটে নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।

শুক্রবার (৯ জুন) রাত ২-৩ টার মধ্যে উপজেলার রাজগঞ্জ ইউনিয়নর টঙ্গির পাড় এলাকার চিত্ত বাবুর দিঘিতে এ ঘটনা ঘটে। পরে তাৎক্ষণিক পুলিশ এক আসামিকে গ্রেফতার করে।

আরও পড়ুন: পদ্মা সেতু হয়ে যশোর যাবে ট্রেন

প্রেস নোটে বলা হয়েছে, রাজগঞ্জ ইউনিয়নের আলমপুর গ্রামের বাসিন্দা আবদুর রব ওরফে আবুল (৪০) ও বাদশা নামে এক যুবক ৪/৫ দিন আগে তাদের এলাকার একটি পুকুর থেকে রাতের বেলা মাছ চুরি করে নিয়ে যায়।

বিষয়টি নিহত দুলাল দেখে ফেলে পুকুরের মালিককে জানায়। পুকুরের মালিক রব মিয়া এ নিয়ে আবুল ও বাদশাকে গালমন্দ করে। এ নিয়ে ভিকটিম ও তাদের মাঝে একটি বিরোধ দেখা দেয়। এ ঘটনার প্রতিশোধ নিতে আবুল হোসেন বাদশার সাথে পরামর্শ করে।

পরিকল্পনা অনুসারে শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে তারা দুইজন দুলাল যেখানে মাছ পাহারা দেয় সেই প্রজেক্টে যায়। তখন দুলাল ঘুমন্ত অবস্থায় ছিল। ওই সময় তারা অতর্কিতভাবে দুলালের ওপর আক্রমণ চালায়। আবুল হোসেন দুলালের গলায় ক্ষুর দিয়ে পোচ দেয় এবং বাদশা দুলালকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে হত্যা করে।

আরও পড়ুন: গণধর্ষণের ভিডিও ধারণ, আটক ৪

এসপি আরও জানায়, পুলিশ হত্যাকান্ডে ব্যবহৃত একটি ক্ষুর ও চাপাতি খাল থেকে উদ্ধার করে। এ ঘটনায় নিহতের স্ত্রী বকুল রানী দাস বাদী হয়ে বেগমগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলা আবুলকে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হবে। পুলিশ অপর পলাতক আসামিকে গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা