ছবি: সংগৃহীত
সারাদেশ
শীতলক্ষ্যা

তেল ট্যাঙ্কার বিস্ফোরণ, নিহত বেড়ে ৩

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে তেল ট্যাঙ্কার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই ঘটনায় নিহত বেড়ে ৩ জনে দাঁড়িয়েছে।

আরও পড়ুন : কাজাখস্তানে দাবানল, নিহত ১৪

শনিবার (১০ জুন) রাত সাড়ে ১০ টা ও দিবাগত রাত ১ টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

তারা হলেন- হুমায়ুন কবির (৫৪) ও রুবেল (৩৮)।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা.মো তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, শীতলক্ষ্যায় তেল ট্যাংকার বিস্ফোরণে দগ্ধ হুমায়ুন কবির ও রুবেল চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

আরও পড়ুন : ডেঙ্গুতে ১০ দিনে ৯ মৃত্যু

রুবেল আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তার ৪৫ শতাংশ ফ্লেম বার্ন হয়েছিল। আর হুমায়ুন কবির ৬০২ নম্বর ওয়ার্ডে মারা যায়। তার ৩০ শতাংশ ফ্লেম বার্ন ও ইনহ‍্যালেশন বার্ন হয়েছিল।

এর আগে এ ঘটনায় তাজুল ইসলাম নামে আরও ১ যুবকের মৃত্যু হয়। তার শরীরের ৬৭ শতাংশ দগ্ধ ছিল।

আরও পড়ুন : পাকিস্তানে ভারী বর্ষণে নিহত ২৫

গত ৩ জুন এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৮ জন দগ্ধ হন। দগ্ধদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক, শ্বাসনালী পুড়ে যায় ৩ জনের। পরে আহতদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

এ ঘটনায় সোহেল ও ইমতিয়াজ নামে ২ জন এখনো চিকিৎসাধীন। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা