ছবি : সংগৃহিত
সারাদেশ
সান নিউজে সংবাদ প্রকাশ

শিশু নির্যাতনের ঘটনায় মামলা, গ্রেফতার ১

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারীতে নলকূপের হাতল চুরির অভিযোগে দুই শিশুকে অমানবিক নির্যাতনের ঘটনায় থানায় মামলা হয়েছে।

আরও পড়ুন: সাংবাদিকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত

শুক্রবার (৯ জুন) দিবাগত রাতে এক শিশুর বাবা মো. আলীবার শেখ বাদি হয়ে এক ইউপি সদস্যসহ ৫ জনের উল্লেখ করে অজ্ঞাত আরো ২/৩ জনের নামে মামলা করেছেন। মামলা নম্বর ৭। ওই রাতেই মামলার ৪ নম্বর আসামি হাবিল খানকে (৪৫) গ্রেফতার করে ৩ দিনের রিমান্ড চেয়ে গতকাল শনিবার আদালতে পাঠিয়েছে পুলিশ।

জানা যায়, সম্প্রতি উপজেলার গুনবহা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চাপলডাঙ্গা গ্রামের ইউপি সদস্য নাজমুল শেখের বড় ভাই নজরুল শেখের একটি নলকূপের হাতল চুরির ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে ইউপি সদস্য মো. নাজমুল শেখ, তার ভাই নজরুল শেখ ও একই গ্রামের হাসান খন্দকারসহ কয়েকজন চুরির অভিযোগে সুমন শেখ (১১) এবং সৌরভ আলী (১১) নামে দুইটি শিশুকে পায়ে লোহার শিকল বেঁধে গত মঙ্গলবার (৬ জুন) দুপুরে স্থানীয় নাজমুল মেম্বরের ধানের চাতালে প্রচন্ড দাবদাহের মধ্যে চিৎ করে শুইয়ে কাঠ ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর করে। সুমন শেখ ওই ইউনিয়নের চাপলডাঙ্গা গ্রামের রিক্সা চালক মিন্টু শেখের ছেলে। অপর শিশু সৌরভ আলী একই ইউনিয়নের মুক্তারপুর গ্রামের কৃষক আলীবর শেখের ছেলে। নির্যাতনকারীরা প্রভাবশালী হওয়ায় ঘটনার দুইদিন পরেও ভয়ে মুখ খুলছিলো না ভুক্তভোগী ওই দুই পরিবার।

আরও পড়ুন: পদ্মা সেতু হয়ে যশোর যাবে ট্রেন

নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে বিষয়টি নিয়ে শুক্রবার অনলাইন নিউজ পোর্টাল সান নিউজ-এ ‘চুরির অভিযোগে দুই শিশুকে শেকলে বেঁধে নির্যাতন’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এরপর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এলে তাদের নির্দেশে শুক্রবার দিবাগত রাতে শিশু সৌরভ আলীর বাবা আলীবর শেখ বাদি হয়ে গুনবহা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক নাজমুল শেখকে (৩৫) ১ নম্বর আসামী করে থানায় ১৪৩/৩৪২/৩২৩/৩২৫/৩০৭/৩৭/৫০৬/১১৪ পেনাল কোড ধারায় মামলা দায়ের করেন। মামলার এজাহারভুক্ত অন্যান্য আসামিরা হলেন- ইউপি সদস্য নাজমুল শেখের বড় ভাই নজরুল শেখ (৪০), চাপলডাঙ্গা গ্রামের হাসান খন্দকার (২৫), হাবিল খান (৪৫), রকিবুল খন্দকার (২০)। পুলিশ হাবিল খানকে পুলিশ গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছেন।

আরও পড়ুন: অবশেষে মায়ের পাশে সমাহিত হলেন

মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপ-পরিদর্শক মো. আব্দুর রহমান বলেন, মামলার এক আসামিকে গ্রেফতার করে তিন দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। নির্যাতিত দুই শিশুকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশের পক্ষ থেকে শিশু দুটিকে খাবার ও নতুন কাপড় চোপড় কিনে দেওয়া হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে।

এ ব্যাপারে ফরিদপুরের বোয়ালমারী-আলফাডাঙ্গা-মধুখালি অঞ্চলের সার্কেল এএসপি সুমন কর জানান, এ ঘটনায় দোষী ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়েছে। এখন পর্যন্ত একজনকে গ্রেফতার করা হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা