মাইক্রোবাস খাদে, একই পরিবারের ৮ জন নিহত
সারাদেশ

মাইক্রোবাস খাদে, একই পরিবারের ৮ জন নিহত

নিজস্ব প্রতিনিধি:

ময়মনসিংহের ফুলপুরে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে একই পরিবারের ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় দু’জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আহত দুই জনকে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে।

ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে এখনও উদ্ধার তৎপরতা চলছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ফুলপুর থানার ওসি ইমারত হোসেন গাজী জানান, ময়মনসিংহ থেকে শেরপুরগামী মাইক্রোবাসটি ফুলপুরে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে মাইক্রোবাসটি রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ৮ জনের মরদেহ উদ্ধার করেন।

এখনও নিহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। নিহতদের মধ্যে একটি শিশু, ৫ নারী ও ২ পুরুষ রয়েছেন। জীবিত উদ্ধার করা হয় দু’জনকে। মাইক্রোবাসে মোট ১৪ জন যাত্রী ছিলেন। তারা সবাই একই পরিবারের সদস্য বলে জানা গেছে। বাকিদের উদ্ধারে কাজ চলছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৫ ডিগ্রিতে, বাড়ছে শীতের আমেজ

দেশের ​উত্তর সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে জেঁকে বসতে...

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, ১ লাখ টাকা জরিমানা

মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর রোডে একটি বেকারি...

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শ্রীমঙ্গলে বিএনপি'র শোভাযাত্রা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মৌলভীবাজারের শ্র...

চোরাকারবারীদের হামলার পর বিজিবি'র গুলি, বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে টহলরত বর্ডার গার্ড...

১৮ স্কুলের অংশগ্রহণে গ্লেনরিচ আন্তঃস্কুল ফুটবল সমাপ্ত

রাজধানীর ১৮টি স্কুলের অংশগ্রহণে সম্প্রতি গ্লেনরিচ...

সুপার নাইন্টিতে সাকিব!

বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগ মাতিয়ে বেড়ানো বাংলাদেশের পোস্টার বয় সাকিব আল হাসা...

কুলাউড়ায় ৫ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ

মৌলভীবাজারের কুলাউড়ায় রাবার বাগানের ছড়া থেকে অবৈধভ...

দীর্ঘ ১৭ বছর পর ফের ক্রিকেটের মক্কা লর্ডসে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ

এক নজরে বাংলাদেশ দলের ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সফর ...

ভাষা সৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জি আর নেই

ভাষা আন্দোলনের অন্যতম বীর সেনানী প্রবীণ রাজনীতিবিদ...

জনবল সংকট, আইনের ফাঁক ও দাদনের ঋণজাল: ত্রিমুখী সংকটে সুন্দরবন

বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবন এখন বহ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা