চুয়াডাঙ্গায় চাল আত্মসাতের অভিযোগের প্রতিবাদে মানববন্ধন
সারাদেশ

চুয়াডাঙ্গায় চাল আত্মসাতের অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি:

চুয়াডাঙ্গা: আলমডাঙ্গায় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান-মেম্বরদের বিরুদ্ধে সরকারি বরাদ্দের চাল আত্মসাতের অভিযোগের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) বিকেলে উপজেলার জেহালা ইউপি কার্যালয় চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য দেন জেহালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল হক রোকন। তিনি বলেন, ‘সামনে নির্বাচন, এজন্য আমার ইমেজ নষ্ট করতে রাজনৈতিক প্রতিহিংসা থেকে এগুলো করছেন প্রতিপক্ষ। আমার নির্বাচনী প্রতিদ্বন্দ্বী পক্ষ মিথ্যার আশ্রয় নিচ্ছেন। যদি তারা প্রমাণ করতে পারেন, আমি চেয়ারম্যান পদ ছেড়ে দেবো। সরকারি বরাদ্দের চাল নির্দেশনা অনুসারে বণ্টন করা হয়।’

প্রয়োজনে প্রশাসনের নিরপেক্ষ তদন্তের দাবি জানান তিনি।

মানববন্ধনে আরও বক্তব্য দেন ইউপি সদস্য যোগেন্দ্র নাথ দেব, আলমগীর কবির ও আনারুল ইসলাম প্রমুখ। তারা বলেন, জেহালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বরদের বিরুদ্ধে সরকারি ভিজিডি’র চাল আত্মসাতের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। স্থানীয় কিছু স্বার্থান্বেষী মহল রাজনৈতিক প্রতিহিংসা ও ইউনিয়ন পরিষদের ইমেজ নষ্ট করতে এমন প্রপাগান্ডা ছড়াচ্ছে । যে পরিমাণ চালের হিসাব দেখানো হচ্ছে, সেটাও হাস্যকর।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা